স্ট্রিম প্রতিবেদক

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর ফর্ম নিয়ে ছি ছি পড়ে গিয়েছিল। যারা সিআর সেভেনের শেষ আগেই দেখে ফেলেছিলেন তারা প্রশ্ন তুলেছিলেন, দলে এমন ‘বুড়ো খেলোয়াড়কে’ রাখার দরকার কী! তবে পরের ম্যাচেই রোনালদো দেখিয়ে দিলেন কেন তিনি ফুটবলের সর্বকালের সেরাদের তালিকায় আছেন।
মঙ্গলবার (২৩ জুন) রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে পর্তুগালের প্রথম গোলটি আসে ‘ফুরিয়ে যাওয়া’ রোনালদোর পা থেকেই। এরপর করেছেন আরও একটি। সুযোগ ছিল হ্যাটট্রিকেরও। তবে উজবেক গোলকিপারের অসাধারণ সেভে সেটি শেষপর্যন্ত হয়নি।
ম্যাচ শেষে ধারাভাষ্যকার তাই বলেই ফেললেন, আফসোস বলতে একটাই, রোনালদোর হ্যাটট্রিক না পাওয়া।
রোনালদোর ফিরে আসার ম্যাচে পর্তুগালও জিতে বড় ব্যবধানে। উজবেকিস্তান ৫ গোল হজম করলেও দিতে পারেনি একটিও।
প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ এবার কৌশলগত পরিবর্তন আনেন। দল সাজান ৪-২-৩-১ ফরমেশন। আক্রমণাত্মক এই দলের সামনে উজবেক কোচ ক্যানাভারোর রক্ষণাত্মক ৫-৪-১ ফরমেশন ম্যাচ গড়ানোর পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
ম্যাচের ৬ মিনিটে আসে সেই মুহূর্ত। বক্সের মধ্যে বল পেয়ে এক শটে জালে জড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। জোরালো ওই শট দেখে বোঝার উপায় ছিল না এর উৎস ৪১ বছরের বেশি বয়সের পা।
এই গোলে মুড়িমুড়কির মতো রেকর্ড ভাঙা রোনালদো আরেকটি অনন্য নজির গড়েন। বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার বিশ্ব রেকর্ড এটি।
৯ গোল দিয়ে এতদিন বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন ইউসেবিওর। প্রথম গোলে তাঁকেও ছুঁয়ে ফেলেন রোনালদো। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরেক গোল দিয়ে অবশ্য তাঁকে ছাড়িয়েও যান। এর আগে ম্যাচের ১৭ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলে পর্তুগালকে এগিয়ে দেন নুনো মেন্দেস।
দুই গোলে পিছিয়ে পড়া উজবেকিস্তান এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে। প্রেসিং ও কাউন্টার অ্যাটাকে পর্তুগাল ডিফেন্সে কিছুটা ভয়ও ধরায়। ম্যাচের ২৯ মিনিটে মিডফিল্ডার আজিজ গানিভ ডিবক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালেও জড়ান। কিন্তু আজিজ গানিভকে বলটি পাস দেওয়ার আগে ফাউল করার ভিএআর চেকে গোলটি বাতিল করেন রেফারি।
এর ১০ মিনিট পর আসে রোনালদোর দ্বিতীয় গোল। ব্রুনো ফার্নান্দেসের ডিফেন্স-চেরা পাস থেকে বক্সে বল পেয়ে উজবেক গোলকিপারকে পরাস্ত করেন সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার।
বিরতির ঠিক আগমুহূর্তে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন রোনালদো। তবে তার চিপ শট গোললাইন থেকে ক্লিয়ার করেন উজবেক ডিফেন্ডার খুসানভ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মার্তিনেজ কানসেলো ও পেদ্রো নেতোকে তুলে নেলসন সেমেদো ও ফ্রান্সিসকো মাঠে নামান পর্তুগাল কোচ। ম্যাচের ৬০ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের কর্নার কিক উজবেক ডিফেন্ডার খুসানভের গায়ে লেগে উজবেকিস্তানের গোলরক্ষক গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়।
ম্যাচে ৮৬ মিনিটে পঞ্চম গোল পায় পর্তুগাল। বদলি খেলোয়াড় রাফায়েল লিও উজবেকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন। শেষদিকে আর কোনো দলই গোলমুখ খুলতে পারেননি। এতে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৯ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬