স্ট্রিম প্রতিবেদক

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে কিংবা কলম্বিয়ার জালে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বল পাঠানো উজবেকিস্তান—ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নবাগত দেশগুলো নিজের জাত চেনাতে শুরু করে দিয়েছে।
৪৮ দলের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে এশিয়ার উজবেকিস্তান, জর্ডান, কেপ ভার্দে ও ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। আর প্রথাগত পরাশক্তিদের বিপক্ষে চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই করার এই গল্পগুলোই এখন ফুটবল দুনিয়ায় সবচেয়ে ‘ক্যাচি’ রোমাঞ্চ। তাই সবার মনে প্রশ্ন থাকবে, কেমন হলো নতুন চার দেশের স্বপ্ন যাত্রা।
স্পেনকে স্তব্ধ করা কেপ ভার্দে
আটলান্টিক মহাসাগরের সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের প্রথম বড় অঘটনটি ঘটিয়ে দিয়েছিল। স্পেনের মতো বিশ্বসেরা আক্রমণভাগকে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার হতাশ করে মূল্যবান ১ পয়েন্ট ছিনিয়ে এনে বুঝিয়ে দেন, ৯০ মিনিটের এই খেলাটা নাম ও ইতিহাসের ঊর্ধ্বেই। এই এক ড্রয়েই তারা এখন নকআউট পর্বের স্বপ্ন দেখতে শুরু করেছে নবাগত এই দেশটি।
উজবেকিস্তানের সেই ঐতিহাসিক মুহূর্ত
মেক্সিকো সিটির মাঠে উজবেকিস্তান বুক চিতিয়ে লড়েছিল। লাতিন পরাশক্তি কলম্বিয়ার শক্তির বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হারতে হয় দেশটির। কিন্তু ম্যাচের ৬০ মিনিটের সময় আব্বোসবের ফায়জুল্লায়েভের করা গোলটি উজবেকিস্তানের ফুটবল ইতিহাসে দর্শকদের জন্য শ্রেষ্ঠ উদযাপনের বটে। এই এক গোল তাদের ফুটবল ইতিহাসের আজন্ম লালিত স্বপ্নের এক বাস্তবায়ন।
লড়াকু জর্ডানের বার্তা
একই লড়াকু মানসিকতা দেখা গেছে জর্ডানের ম্যাচেও। অস্ট্রিয়ার হাই-প্রেসিং ফুটবলের সামনে রক্ষণভাগের কিছু ছোটখাটো ভুলের ফলে ৩-১ ব্যবধানে হাতছাড়া হয় ম্যাচটি। ম্যাচের ৪৯তম মিনিটে জর্ডান নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি পান তাঁদের ফরোয়ার্ড আলী ওলওয়ানের পা দিয়ে, একই সঙ্গে দেশটির বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোলদাতা বনে যান তিনি। ম্যাচে হারলেও মাঠ ছাড়ার আগ পর্যন্ত জর্ডানের ফুটবলাররা নিজেদের রক্ষণভাগকে শক্তভাবে জায়গাটা ধরে রেখেছিল। উইং দিয়ে তাদের আক্রমণের ধাঁচ গুলা জানান দেয়, পরের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তারা সহজে দমে যাওয়ার পাত্র নয়।
কুরাসাও: জনসংখ্যার ক্ষুদ্রতম বিস্ময়
গল্পের শেষটা যার হাত ধরে, সেই কুরাসাও আসলে কোথায়? ভৌগোলিকভাবে এটি দক্ষিণ ক্যারিবীয় সাগর এবং ওলন্দাজ (ডাচ) ক্যারিবীয় অঞ্চলের একটি ছোট দ্বীপদেশ, যা ভেনিজুয়েলার উত্তর উপকূল থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার এই ছোট্ট শান্ত দ্বীপটিই এবার বিশ্বমঞ্চের ক্ষুদ্রতম বিস্ময়। প্রথম ম্যাচে পরাশক্তি জার্মানির মুখোমুখি হয়ে ৭-১ পরাজয় বরণ করেছে ঠিকই, কিন্তু জার্মান ডিফেন্স ভেঙে লিভানো জাল ভেদ করে প্রথমার্ধে করা গোলটি দেশটির ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা থাকবে।
বিশ্বকাপের আঙিনায় এই চার দেশের গল্পটাই নিসন্দেহে ফুটবলের আসল সৌন্দর্য। যেখানে তাদের সামর্থ্যের ঘাটতি থাকলেও অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে পরাশক্তিদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে নিজেদের জাত চিনিয়েছিল।

.png)

বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদের ডেরায় পা রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তাঁর এই প্রত্যাবর্তন আর দশটা দিনের মতো ছিল না। মিকেল আর্তেতার আর্সেনালে যোগ দেওয়ার জোর গুঞ্জনের মধ্যেই সোমবার (৩ আগস্ট) ক্লাবে রিপোর্ট করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
১৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছে প্রথম দিনের অনুশীলনে পিচ ও কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (৩ আগস্ট) দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় ডারউইনের ডিএক্সসি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরান ক্রিকেটাররা।
১৯ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা ঘিরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ আরও বেড়েছে। সম্ভাব্য আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি, সংশ্লিষ্ট কোনো নথি বা তথ্য নষ্ট না করতে ফিফার শীর্ষ কর্মকর্তাদের কড়া সতর্কবার্তা দিয়েছে উয়েফা।
১৯ ঘণ্টা আগে
জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার পরই ফ্রান্সের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের ৮০ হাজার আসনের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
০২ আগস্ট ২০২৬