বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজের টিকিট বিক্রির সময়সূচি ও মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে এই সিরিজের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
ক্রিকেটপ্রেমীরা বিসিবির অফিসিয়াল অনলাইন পোর্টাল www.gobcbticket.com.bd থেকে সরাসরি টিকিট কিনতে পারছেন। এবারের সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফট্যানেন্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (ঢাকা): ঢাকার দর্শকদের জন্য সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার) ২ হাজার ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জ ১ হাজার ৫০০ টাকা, ক্লাব হাউস (উত্তর ও দক্ষিণ) ৬০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারি ৪০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফট্যানেন্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে (চট্টগ্রাম) জন্য টিকিটের মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড (পূর্ব ও পশ্চিম) এবং রুফ টপ ২ হাজার ৫০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা।
বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এবং ২০ এপ্রিল ঢাকায়। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিপ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ এবং ২৯ এপ্রিল চট্টগ্রামে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। টি-টোয়েন্টি ম্যাচগুলা বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২২ জুলাই ২০২৬
আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
২১ জুলাই ২০২৬