স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হয়েছেন লিটন দাস। এছাড়া তাওহীদ হৃদয়কে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
লিটন ও তাওহীদ হৃদয় নতুন দায়িত্ব পাওয়ায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি– দুই সংস্করণেই অধিনায়ক ও সহঅধিনায়কের দায়িত্ব পালন করবেন তাঁরা।
মিরাজের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার বিষয়ে তামিম ইকবাল বলেন, মিরাজ অত্যন্ত সফল অধিনায়ক। গত কয়েকটি সিরিজে সে দলকে ভালোভাবে নেতৃত্ব দিয়েছে। তবে একজন পারফর্মার হিসেবে মিরাজকে আমাদের বেশি প্রয়োজন।
তামিমের মতে, ব্যাটিং ও বোলিংয়ে মিরাজের কাছ থেকে যে পারফরম্যান্স আশা করা হয়, বর্তমানে সেখানে কিছুটা ঘাটতি রয়েছে। মিরাজ আবার নিজের সেরা ছন্দে ফিরুক। ভবিষ্যতে আবার তাঁকে অধিনায়কত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি বিসিবি সভাপতি।
তিন সংস্করণে আলাদা অধিনায়ক রাখার বিপক্ষে তামিম। তিনি বলেন, এতে প্রতিটি ফরম্যাটে সেরা পেসারদের খেলানোর চাপ বাড়ে এবং চোটের ঝুঁকিও। তাই টেস্টে আলাদা অধিনায়ক রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে লিটনকে।
লিটনের নেতৃত্ব গুণের প্রশংসা করে তামিম বলেন, মাঠে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে লিটন দক্ষ। তাঁর নেতৃত্বের ওপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত লিটনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে অসন্তোষ থাকলেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চান না বিসিবি সভাপতি। তিনি জানান, বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে আগামী ছয় মাসের পরিকল্পনা দিতে হবে। এরপর সেই পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
লিটনসহ কয়েকজন ক্রিকেটারের চোট ও ভুল স্ক্যান রিপোর্টের বিষয়েও মেডিকেল বিভাগের ওপর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
পূর্বাচল স্টেডিয়াম প্রকল্প নিয়ে তামিম বলেন, পাপুলাস কোম্পানির তৈরি নকশা জমা হয়েছে। আন্তর্জাতিক মান, ইনডোর সুবিধাসহ আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন নিয়েও বিসিসিআইয়ের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে বলে জানান তিনি। বিপিএলের বিষয়ে তামিম ইকবাল বলেন, তাড়াহুড়ো বা লোক দেখানো আয়োজন নয়; সব ধরনের পেশাদারি কাঠামো নিশ্চিত করেই বিপিএল আয়োজন করা হবে।
২০২৫ সালের জুনে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করেছিল আমিনুল ইসলামের বোর্ড। ২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে মিরাজ জিতেছেন ১০টি ম্যাচ। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ২–১ ব্যবধানে হারে দল।

বিশ্ববিদ্যালয় আইনে নির্দিষ্ট ধারা যুক্ত করে ফ্যাসিবাদের সমর্থক, রাষ্ট্রীয় সুবিধাভোগী ও জুলাই গণহত্যার সাফাই গাওয়া ব্যক্তিদের শিক্ষকতা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের পর্দা নামার পরপরই শুরু হয়েছে পরবর্তী আসরের আলোচনা। ২০৩০ বিশ্বকাপে কোনো দল কেমন করবে আর ডাগআউট কে সামলাবেন—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা ও বিশ্লেষণ।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ১১৩টি ভুল তথ্য ছড়ানোর কথা জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
৭ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের সামার ট্রান্সফার পরিকল্পনা নতুন মোড় নিয়েছে। আরবি লাইপজিগের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান ডিওমান্ডেকে দলে ভেড়াতে রিয়াল ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অল-হোয়াইটদের জার্সিতে ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ।
১১ ঘণ্টা আগে