স্ট্রিম প্রতিবেদক

ফুটবল বিশ্বকাপের শেষ-৩২ পর্বে আজ সোমবার (২৯ জুন) টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। মাঠের লড়াই শুরুর আগেই ম্যাচটি ঘিরে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যাপারে ছাড় দিতে নারাজ দুই দলের কোচই।
ইনজুরির কারণে দলের অন্যতম সেরা খেলোয়াড় তাকেফুসা কুবোকে পাচ্ছেন না জাপানের কোচ। ‘জাপানি মেসি’খ্যাত রিয়াল সোসিয়েদাদের এই মিডফিল্ডার নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচও খেলতে পারেননি। তবে কুবোর অনুপস্থিতিতে আত্মবিশ্বাস হারাচ্ছেন না জাপানের কোচ। তিনি বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের সম্মান করি। তবে আমি বিশ্বাস করি ম্যাচে জেতার সমান সুযোগ আমাদেরও আছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়তে আমার দল প্রস্তুত।’
ম্যাচের আগে জাপানের ডিফেন্ডার কেন্তো শিওগাইয়ের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্রাজিল একসময় ফুটবলের পরাশক্তি ছিল, কিন্তু এখন ফ্রান্স ও আর্জেন্টিনা বেশি শক্তিশালী।’ এ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওস বলেন, ‘আমরা যেমন প্রতিপক্ষকে সম্মান করি, তেমনি নিজের দলকেও সম্মান করি।’ তবে একই প্রশ্নে তুলনামূলক কৌশলী ছিলেন ব্রাজিল বস কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘তারা কী বলছে তা নিয়ে আমি ভাবছি না। আমরা প্রতিপক্ষের খেলার ধরন এবং তাদের থামানোর পরিকল্পনা নিয়েই ভাবছি।’
ম্যাচে নেইমারকে কতটা খেলানো হবে, সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন আনচেলত্তি। তিনি জানান, নেইমার এখন ১৫ মিনিটের বেশি সময় খেলার মতো ফিট। তবে তাঁকে কতক্ষণ খেলানো হবে, তা নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর। একাদশ নিয়ে রহস্য ধরে রেখে রসিকতার সুরে তিনি বলেন, ‘আমি একাদশ এখনই দেব না। আমি চাই না আপনারা নিশ্চিন্তে থাকুন।’
কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি। তিনি বলেন, ‘জাপান দারুণ একটি দল। বিশ্ব র্যাঙ্কিংয়ে তারা ১৭ নম্বরে। গত মার্চে ইংল্যান্ডকেও হারিয়েছে। আমাদের কাছে এই ম্যাচটি একটা ফাইনালের মতো।’

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬