স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানে প্রথম ইনিংসে ২৬৩ রান তুলেছে বাংলাদেশ। জবাবে দিন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ করেছে ২ উইকেটে ৫১ রান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তানজিদ হাসান (০) ও মুশফিকুর রহিম (০) খাতা খোলার আগেই বিদায় নেন। অন্য ওপেনার সাদমান ইসলাম ৩১ এবং শান্ত ৩৭ রান করে ধাক্কা সামলানোর চেষ্টা করেন। মুমিনুল হক ১৬, অমিত হাসান ১৫ এবং সৌম্য সরকার ১৬ রান করে আউট হলে ১৯৬ রানের আগেই ৯ উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়ে সফরকারীরা।
তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান ৭ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ। শেষ উইকেটে খালেদ আহমেদকে নিয়ে ৬৯ রানের জুটিতে দলকে আড়াই শ পার করান। ইনিংসের ৭০তম ওভারে টানা দুই ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করেন মিরাজ। শেষ পর্যন্ত খালেদ ১৫ রান করে আউট হলে বাংলাদেশের ইনিংস ২৬৩ রানে শেষ হয়। মিরাজ ১১টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে কোরি রকিচিওলি নেন ৬টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিন-হাসানের বোলিং তোপের মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। মাত্র ১ রানে ২ উইকেট হারালেও কুর্টিস পিটারসন (২৬*) ও জশ ফিলিপের (২২*) জুটিতে ভর করে ২ উইকেটে ৫১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা।
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট ও ২২ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

.png)

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ায় বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে সদ্য চোট কাটিয়ে ফেরা উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসকে।
৩ ঘণ্টা আগে
ফুটবল সম্রাট পেলের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশের শমিত সোম। চলতি ইউএসএল লিগ ওয়ানের বাকি মৌসুমের জন্য শমিতকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক কসমস।
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে নামছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হলেও সেটা নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। বরং নাহিদ রানার অনুপস্থিতি তাঁকে ভাবাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার চেনা সেই ভয়ংকর পেস ত্রয়ী । অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—তিনজনই আছেন অস্ট্রেলিয়ার একাদশে, তাঁদের সঙ্গে আছেন স্পিনার নাথান লায়ন।
১৫ ঘণ্টা আগে