স্ট্রিম ডেস্ক

ট্রাম্প প্রশাসনের অনুমতি না পাওয়ায় যুক্তরাষ্ট্রের বদলে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোতে ক্যাম্প করবে ইরান ফুটবল দল। কেবল ম্যাচের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবে তারা। স্থানীয় সময় সোমবার (২৫ মে) মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম এ তথ্য জানান।
তিনি জানান, টুর্নামেন্ট চলাকালে ইরানি দলকে রাখতে অসম্মতি জানায় যুক্তরাষ্ট্র। পরে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে। শিনবাউম বলেন, ‘ইরান দলকে আমাদের দেশে থাকতে না দেওয়ার কোনো কারণ নেই।’
শনিবার (২৩ মে) ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানান, বিশ্বকাপের সময় দলের বেসক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানাতে নেওয়া হবে।
সোমবার ফিফাও এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছে। মেহদি তাজ আরও জানান, ক্যাম্প স্থানান্তরের ফলে ভিসা-সংক্রান্ত জটিলতা এড়ানো সহজ হবে এবং ইরান এয়ারের সরাসরি ফ্লাইটে মেক্সিকোতে অবতরণ করা যাবে।
এ বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এখনো কোনো মন্তব্য করেনি।
এর আগে গত মার্চে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণকে তিনি স্বাগত জানান, তবে দলটির খেলোয়াড়দের ‘নিজস্ব জীবন ও নিরাপত্তার’ স্বার্থে তাঁদের যুক্তরাষ্ট্রে অবস্থান করা সমীচীন হবে না।
ট্রাম্পের এই কথার পর মেহদি তাজ নিরাপত্তা ইস্যুতে গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা করেছিলেন এবং মেক্সিকোও রাজি হয়েছিল। তবে ফিফা
ম্যাচের ভেন্যু অপরিবর্তিত রাখে।
সূচি অনুযায়ী আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড, ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটেলে মিশরের মুখোমুখি হবে ইরান।
গত ফেব্রুয়ারির শেষদিকে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এরপর থেকেই বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
গত এপ্রিলে ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্ব বিষয়ক দূত পাওলো জাম্পোলি ইরানকে বাদ দিয়ে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব করেছিলেন। যদিও তার প্রস্তাব ফিফা ও ইতালির কর্মকর্তারা সরাসরি নাকচ করে দেন।
তথ্যসূত্র: সিএনএন

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৯ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬