স্পোর্টস ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এক আসরে আগে কখনো দুটি জয় পায়নি বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের পর পাকিস্তানকে হারিয়ে এই আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে ইতিহাস গড়ল তারা।
শনিবার (২০ জুন) সাউদাম্পটনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সোবহানা মোস্তারির ২২ এবং নিগার সুলতানার ৩৬ রানের লড়াকু ইনিংস স্কোরবোর্ড সচল রাখে। শেষ দিকে স্বর্ণা আক্তারের ২২ বলে ৩৯ রানের অপরাজিত ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রানের পুঁজি পায় বাংলাদেশ।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। কোনো উইকেট না হারিয়েই ৩৯ রান তুলে ফেলেছিল দলটি। এরপরই শুরু হয় নাহিদা ও সানজিদা আক্তার মেঘলার স্পিন জাদু। গুল ফিরোজা (২৩) ও মুনিবা আলীকে (২৫) ফিরিয়ে ধসের সূচনা করেন বাঁহাতি স্পিনার নাহিদা। আয়েশা জাফর ১১ রান করে বিদায় নেওয়ার পর সানজিদা আক্তার মেঘলার বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন ধসে পড়ে।
৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন নাহিদা এবং ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মেঘলা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানেই থেমে যায় পাকিস্তান।
‘এ’ গ্রুপে তিন নম্বরে থাকা বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬