স্ট্রিম প্রতিবেদক

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ বিনামূল্যে মাঠে বসে দেখতে পারবেন স্কুল শিক্ষার্থীরা। টেস্ট ক্রিকেটে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই উদ্যোগ নিয়েছে।
বিসিবি জানিয়েছে, ৮ মে থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজ বিভিন্ন ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৫ প্রশিক্ষণার্থীরাও বিনামূল্যে গ্যালারিতে বসে দেখতে পারবেন।
বিসিবি আরও জানিয়েছে, খেলা দেখতে আসা শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরতে হবে। এছাড়া প্রবেশ গেটে দায়িত্বরতদের কাছে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
বিসিবির নির্দেশনা অনুযায়ী, বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত অনূর্ধ্ব-১৫ বয়সীরা তাঁদের অফিশিয়াল একাডেমি কিট বা জার্সি পরে বিনা টিকিটে খেলা উপভোগ করতে পারবেন।
৮ মে ১ম টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২য় ম্যাচ হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ক্রিকেট বোর্ড মনে করছে, এই উদ্যোগে স্টেডিয়ামে তরুণ দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি বাড়বে। একই সঙ্গে ঘরের মাঠে বাবর আজম ও নাজমুল হোসেন শান্তদের লড়াই সরাসরি দেখে খুদে ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটের নানা কৌশল ও ব্যাকরণ বুঝতে শিখবে।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
৪ ঘণ্টা আগে
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২২ জুলাই ২০২৬