
স্প্যানিশ ফরওয়ার্ড নিকো উইলিয়ামস বিশ্বকাপ জয়ের গৌরবময় অর্জনকে ব্রাজিলের নেইমারকে উৎসর্গ করেছেন। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও ফুটবলে নিজের প্রেরণা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে ভুললেন না স্পেনের উইঙ্গার।
ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যমের কাছে নেইমারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে নিকো বলেন, ‘এই আনন্দ আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারব না। এটি আমার জীবনের সেরা মুহূর্ত। ফুটবলে আমি আমার আইডল হিসেবে নেইমারকে মানি। আশা করি তিনি আমাদের খেলা দেখেছেন। এই বিশ্বজয়ের একটি অংশ আমি তাঁর নামেই উৎসর্গ করছি।’

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের ১০৬ মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। তবে এই গোলের অ্যাসিস্ট করেছেন নিকো। পোস্টের বা সাইড থেকে নিখুঁত এক হেড পাসে তোরেসকে বল বাড়িয়ে দিয়ে স্পেনের শিরোপা জয়ের পথ সুগম করেন এই তরুণ উইঙ্গার।
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ের (৯৭ মিনিট) একবার বল জালে জড়িয়ে উদযাপনে মেতেছিলেন নিকো। তবে সতীর্থ মিকেল মেরিনো আর্জেন্টাইন ডিফেন্ডার ওটাবেন্ডিকে ফাউলের কারণে ভিএআররের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়ে যায়। তবে এই গোল বাতিলের হতাশা নিকো তাঁর খেলায় কোনো প্রভাব ফেলতে দেননি। পরে দুর্দান্ত অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত করেন তিনি।
নিজের বাতিল হওয়া গোল প্রসঙ্গে নিকো বলেন, ‘গোলটি কাউন্ট হয়নি এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। দিনশেষে ট্রফিটা যে আমাদের হাতে উঠেছে এটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই দলের এমন ঐতিহাসিক বিজয়ের সামনে ব্যক্তিগত কোনো আক্ষেপের জায়গা থাকে না।’
পুরো টুর্নামেন্টেই বদলি হিসেবে স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসা ছিলেন নিকো উইলিয়ামস। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে স্পেনের আক্রমণভাগকে শক্তিশালী করেছেন তিনি। ফাইনালেও নিজের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
.png)

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর এই বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের এই মৌসুমে প্রত্যেক দলের প্রথম ম্যাচে ১ মিনিট করতালির সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হচ্ছে।
৪২ মিনিট আগে
দেশে ভালো উইকেটে খেলার ইতিবাচক মানসিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
১৭ ঘণ্টা আগে-712cdd-256x144.webp)
ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।
২০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
০৩ সেপ্টেম্বর ২০২৬