স্ট্রিম প্রতিবেদক

মিরপুরের উইকেট অদ্ভুত আচরণের জন্য পরিচিত। নিউজিল্যান্ড দলের খেলোয়াড়দের কথাবার্তায় এই উইকেটে খেলার জোর প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে টসকে বড় ফ্যাক্টর বলছেন নাথান স্মিথ।
দ্বিতীয় ওয়ানডের আগে রোববার দুপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ব্লকে নিউজিল্যান্ড দলের সংবাদ সম্মেলন আসেন নাথান স্মিথ। তিনি মিরপুরের পিচ, বাংলাদেশের পেস ইউনিট এবং সিরিজের দ্বিতীয় ম্যাচের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
উইকেট পর্যবেক্ষণ করে কিছুটা ঘাস দেখতে পেয়েছেন বলে জানান নাথান স্মিথ। তিনি বলেন, দেখে মনে হচ্ছে দ্বিতীয় ম্যাচের জন্য আলাদা উইকেট প্রস্তুত করা হয়েছে। তবে উইকেট প্রথম ম্যাচের কাছাকাছি হওয়ার সম্ভাবনাই বেশি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁদের ব্যাটসম্যানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ভালো ছিল, যা উইকেট বুঝতে সাহায্য করেছে। শরিফুলের প্রথম বলটি অনেক নিচু হওয়ায় তাঁরা বুঝতে পারেন, স্ট্যাম্প লাইনে বল করা কতটা জরুরি। টিকনারের স্লোয়ারগুলো দারুণ কার্যকর ছিল, লম্বা সময় ধরে নির্দিষ্ট লেন্থে বোলিং করাই তাঁদের সাফল্য এনে দিয়েছে।

লাইটের নিচে পিচের পরিবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে নাথান জানান, কড়া রোদে উইকেটে ভাঙন ধরেছে এবং ফ্লাডলাইটের নিচে ফুটমার্কসগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। সূর্য না থাকা বা সময়ের পরিবর্তনের কারণে উইকেটের আচরণে এর প্রভাব পড়ছে।
টসের গুরুত্ব নিয়ে তিনি বলেন, ম্যাচে টস জয় অত্যন্ত জরুরি। খেলা যত এগোয়, উইকেট তত ভাঙতে থাকে, তাই পরে ব্যাটিং করা কঠিন হতে পারে। আগে ব্যাটিং করে বোর্ডে রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই হবে সবচেয়ে কার্যকর কৌশল।
নাথান স্মিথ বলেন, বাংলাদেশ তাঁদের কন্ডিশনে অত্যন্ত শক্তিশালী দল। নিউজিল্যান্ডের এই দলটি পূর্ণ শক্তির না হলেও, এই কঠিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা বাড়াচ্ছে। এমন উইকেটে অভ্যস্ত না হয়েও বাংলাদেশকে চাপে ফেলতে পারা তাদের জন্য বড় পাওয়া, সিরিজ জিততে পারলে সেটি হবে বড় ব্যাপার।
দলের স্পিনারদের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, জেডন লেনক্স ও ডিন ফক্সক্রফট দারুণ বোলিং করেছে। লেনক্সকে তিনি বর্তমানে তাদের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা বোলার উল্লেখ করে বলেন, মিচেল স্যান্টনারের কারণে এতদিন সুযোগ না পেলেও এখন নিজের সামর্থ্য দেখাচ্ছে।
প্রথম সারির ক্রিকেটাদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। পিএসএল, আইপিএলে ব্যস্ত আছেন নিয়মিত ক্রিকেটারদের বেশিরভাগ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে সোমবার বেলা ১১টায়।

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে সরকার দ্বিতীয় দফায় ১৭১ ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দিচ্ছে।
৫ ঘণ্টা আগে
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন পেসার রুবেল হোসেন। খেলার বাইরে থাকায় মাঠ থেকে বিদায় নিতে পারেননি তিনি। এ কারণে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে বিশেষভাবে সম্মান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আজ রোববার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। দলের বর্তমান অবস্থা, উইকেট ও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
৭ ঘণ্টা আগে
দীর্ঘ দেড় দশকের পর দ্বিপাক্ষিক সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। ২০০৬ এবং ২০১১ সালের পর এটিই হবে বাংলাদেশে অজিদের তৃতীয় পূর্ণাঙ্গ সীমিত ওভারের সিরিজ। জুন মাসে ৩ ওডিআই ও সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে।
২ দিন আগে