স্ট্রিম প্রতিবেদক

ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে টানা দুই ম্যাচ হারিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে রোববার (১৪ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ।
ইঞ্জুরিতে থাকায় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শংকা রয়েছে। তবে মিরাজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আশার কথা জানিয়েছেন ব্যাটসম্যান সৌম্য সরকার।
আজ মিরপুরে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সৌম্য সরকার বলেন, মিরাজ টিমের সাথে জয়েন করেছে। তবে ডাক্তারের পর্যবেক্ষণে আছে। কালকে পর্যন্ত এখনো সময় আছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের বিষয়ে এই বাহাতি ব্যাটসম্যান বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা আমাদের জন্য বড় অর্জন। আমরা ৩-০ ব্যবধানে জিততে পারলে আরও বড় একটা অর্জন হবে।
বাংলাদেশ ক্রিকেটে পেস বিপ্লব নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং সাইড। এখন যেকোনো দল আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই পেস বোলিং অ্যাটাক নিয়ে চিন্তা করতে হবে। আগে যেমন আমাদের উইনিং রেশিওতে স্পিন অনেক বেশি হেল্প করত, এখন সেটা ফাস্ট বোলাররা করছে। এটা খুবই ভালো একটা দিক। তাঁদের আরও বেশি টেক কেয়ার করা উচিত যেন লম্বা সময় টিমকে টেনে নিতে পারে।
বিশ্বকাপে ভালো করার প্রসঙ্গে সৌম্য বলেন, যেকোনো একটা ওয়ার্ল্ড কাপ শেষ হলে নতুন প্ল্যান করা লাগে। বড় টিম হতে গেলে আইসিসি ইভেন্টে ভালো করতেই হবে। আমরাও চাচ্ছি একটা টিম হয়ে যেকোনো বড় টুর্নামেন্টে ভালো করতে। বাংলাদেশ দলকে অনেক বড় উচ্চপর্যায়ে নিয়ে যেতে চাই।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬