স্ট্রিম প্রতিবেদক

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর মাত্র ৭৫ দিন বাকি। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারই প্রথম দেখা যাবে ৪৮টি দেশের বিশাল এক মিলনমেলা। ৪২টি দেশ ইতোমধ্যে কোয়ালিফাই করলেও বাকি থাকা ছয়টি স্পটের জন্য বাংলাদেশ সময় অনুযায়ী ১ এপ্রিল (বুধবার) প্লে-অফ ফাইনালে মরণপণ লড়াইয়ে নামবে ১২টি দেশ।
ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সমীকরণ ইউরোপ ও আন্তঃমহাদেশীয় এই দুই ভাগে বিভক্ত। ইউরোপের পাথ এ, বি, সি, ডি থেকে উঠে আসবে চারটি দেশ এবং আন্তঃমহাদেশীয় ‘পাথ-১’ ও ‘পাথ-২’ থেকে আসবে আরও দুটি দেশ। এই ছয়টি দেশ চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ণ হবে ২০২৬ বিশ্বকাপের সেই বহুল প্রতীক্ষিত ৪৮ দলের মহাজাগতিক তালিকা। ম্যাচগুলো ১ এপ্রিল বাংলাদেশ সময়ে রাত ১২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
পাথ-এ: বোসনিয়া ও হার্জেগোভিনা বনাম ইতালি লড়াইটি হবে জেনিৎসার মাঠে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ান ইতালি শেষবার ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ খেলেছিল। এরপর টানা দুটি আসর তারা দর্শক হয়ে কাটিয়েছে। এবার ডোনারুমার গোল কিপিং এবং নিকোলো বারেল্লার ডিফেন্সের উপর ভর করে তারাও চাইবে এবারের বিশ্বকাপ খেলতে। অন্যদিকে, বোসনিয়া ও হার্জেগোভিনা ও শেষবার ২০১৪ বিশ্বকাপে ম্যাচ খেলেছিল। তারাও চাইবে ইতালিকে রুখে দিয়ে তাদের ঘরের মাঠে জিতে ইতিহাস গড়তে।
এই পাথে বিজয়ী দল বিশ্বকাপে লড়বে ‘গ্রুপ বি’ এ থাকা বিশ্বকাপের অন্যতম স্বাগতিক কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে।
পাথ-বি: সুইডেন বনাম পোল্যান্ড ম্যাচটি হবে সুইডেনে সোলনার মাঠে। পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি তার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আরও একটি বিশ্বকাপ খেলতে মরিয়া। পোল্যান্ড গত ২০২২ কাতার বিশ্বকাপেও খেলেছিল, তবে সুইডেন গত আসরে সুযোগ পায়নি। সুইডেনকে এবার লিড দিচ্ছেন তরুণ আলেকজান্ডার ইসাক। এই ম্যাচে দুই দলেরই ফিফটি-ফিফটি সুযোগ থাকলেও সুইডেনের ঘরের মাঠের সুবিধা তাদের কিছুটা এগিয়ে রাখবে।
এই পাথে বিজয়ী দল বিশ্বকাপে লড়বে ‘গ্রুপ এফ’ এ থাকা নেদারল্যান্ড, জাপান ও তিউনেশিয়ার বিপক্ষে।
পাথ-সি: কসোভো বনাম তুরস্ক ম্যাচটি কসোভোর রাজধানী প্রিস্টিনায় হবে। এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপে যাওয়ার ইতিহাস গড়ার হাতছানি কসোভোর সামনে। তুরস্ক শেষবার ২০০২ সালে বিশ্বকাপ খেলেছিল যেখানে তারা তৃতীয় হয়েছিল। এবার রিয়াল মাদ্রিদ সেনসেশন আরদা গুলের তুরস্ককে আবারও ২ যুগ পর বিশ্বকাপে নিতেই পারেন তার সাম্প্রতিক ফর্ম ঠিক থাকলেই।
এই ম্যাচে বিজয়ী দল বিশ্বকাপে লড়বে ‘গ্রুপ এ’ তে থাকা বিশ্বকাপের অন্যতম স্বাগতিক ম্যাক্সিকো, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
পাথ-ডি: চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসেনের ডেনিশ বাহিনী প্রাগে চেক প্রাচীর ভাঙার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ডেনমার্ক নিয়মিত বিশ্বকাপে খেললেও চেক প্রজাতন্ত্র ২০০৬ সালে সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল। বিজয়ী দল বিশ্বকাপে লড়বে ‘গ্রুপ বি’ এ থাকা বিশ্বকাপের অন্যতম স্বাগতিক কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের বিপক্ষে।
পাথ-১: ডিআর কঙ্গো বনাম জ্যামাইকা প্রথম ফাইনালে ১ এপ্রিল বাংলাদেশ সময়ে রাত ৩টায় মেক্সিকোর গুয়াদালাজারার এস্তাদিও আকরনে মুখোমুখি হবে। ডিআর কঙ্গো শেষবার বিশ্বকাপ খেলেছিল ১৯৭৪ সালে আর জ্যামাইকা খেলেছিল ১৯৯৮ সালে। এবার মিখাইল আন্তোনিও জ্যামাইকাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। গতি আর পাওয়ার ফুটবলের লড়াইয়ে জ্যামাইকাকে এগিয়ে থাকবে।
বিজয়ী দল বিশ্বকাপে লড়বে ‘গ্রুপ কে’ তে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও কলম্বিয়া ও প্রথমবারের মতো কোয়ালিফাই উজবেকিস্তানের বিপক্ষে।
পাথ-২: ইরাক বনাম বলিভিয়া ম্যাচটি ১ এপ্রিল বাংলাদেশ সময়ে সকাল ৯টায় মেক্সিকোর মন্টেরের মাঠে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মাধ্যমে ইরাকের ৪০ বছরের এবং বলিভিয়ার ৩২ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষ করার এই সুবর্ণ সুযোগ এখন হাতের নাগালে। ইরাক শেষবার খেলেছিল ১৯৮৬ সালে এবং বলিভিয়া ১৯৯৪ সালে। আয়মান হুসাইনের গোল করার অদম্য ক্ষমতার ওপর ভরসা রাখছে ইরাক, অন্যদিকে বলিভিয়া লড়বে তাদের লাতিন ফুটবলের ঐতিহ্য রক্ষার মিশনে।
এই ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপে লড়বে ‘গ্রুপ কে’ তে থাকা বর্তমান রানার্সআপ ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল বিপক্ষে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬