স্ট্রিম ডেস্ক

জার্মানি ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর হারিয়ে ফেলেছিল ছন্দ। পরের দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়নরা। সেই দুঃস্বপ্ন অবশেষে কেটেছে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ১২ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি।
কানাডার টরন্টো স্টেডিয়ামে আইভরি কোস্টের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল জার্মানি। ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। এরপর দীর্ঘ সময় লিড ধরে রেখেছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জার্মানি। ৬০ মিনিটে একসঙ্গে তিনজন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেন জার্মান ম্যানেজার জুলিয়ান নাগেলসম্যান। বদলি হিসেবে মাঠে নামা দেনিজ উনদাভই শেষ পর্যন্ত ম্যাচের নায়ক হয়ে ওঠেন।
৬৮ মিনিটে নাদিয়েম আমিরির পাস থেকে গোল করে সমতা ফেরান উনদাভ। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেলিক্স এনমেচার পাস থেকে বক্সের ভেতর ঘুরে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তাতেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় জার্মানির।
এর মধ্যে আইভরি কোস্টের সামনে অবশ্য ম্যাচে ফের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। ৮৮ মিনিটে সাইমন আদিংনার সামনে সহজ সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। এতেই শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয় আফ্রিকার দলটির।
এই জয়ে বিশ্বকাপে পিছিয়ে পড়েও ম্যাচ জয়ের রেকর্ডে ব্রাজিলকে ছাড়িয়ে গেছে জার্মানি। এমন পরিস্থিতি থেকে তাদের জয় এখন ১৬টি, ব্রাজিলের ১৫টি। এ ছাড়া আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ম্যানুয়েল নয়্যার।
‘ই’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। আইভরি কোস্টের সংগ্রহ ৩ পয়েন্ট।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬