স্পোর্টস ডেস্ক

প্রস্তুতি ম্যাচে ভরাডুবি সত্ত্বেও ডারউইন টেস্টে বাংলাদেশকে সমীহ করছেন অজি ওপেনার ট্রাভিস হেড। ৮ মাস পর অভিজ্ঞ স্পিনার নাথান লায়নের দলে ফেরায় আত্মবিশ্বাসী হলেও মূল টেস্টে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। সোমবার (১০ আগস্ট) ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সিরিজের প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে ইনিংস ও ৩৮ রানে হারে বাংলাদেশ। সফরকারীদের এই ভরাডুবিকে গুরুত্ব না দিয়ে হেড বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়, আমি নিজেও ক্যারিয়ারে বেশ কিছু বাজে ইনিংস এমন ম্যাচে খেলেছি। আপনি যখন মানসিকভাবে মূল ম্যাচের দিকে পূর্ণ মনোযোগ রাখেন, তখন প্রস্তুতি ম্যাচে চ্যালেঞ্জ তুলনামূলক বেশি থাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে ছোট না করে বলছি, বাংলাদেশ দল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া মূল টেস্ট নিয়েই ভাবছে।’
নেটে লায়নের বোলিং পারদর্শিতায় মুগ্ধতা প্রকাশ করে হেড জানান, লম্বা সময় মাঠের বাইরে থাকলেও অভিজ্ঞ এই স্পিনার ঠিকঠাক কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে উন্মুখ হয়ে আছেন।
ডারউইনের উইকেট উপমহাদেশের মতো কিছুটা ধীরগতির ও স্পিনবান্ধব হওয়ায় ভিডিও ফুটেজ ও অ্যানালিস্টদের ওপর ভরসা রাখছে অস্ট্রেলিয়া।
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট ও ২২ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
২০০৩ সালের ১৮ জুলাই স্টিভ ওয়াহর নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে টেস্ট খেলতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৯৭ রান। দ্বিতীয় ইনিংসে হাবিবুল বাশারের ৫৪ রানে ভর করে ১৭৮ রান করেছিল টাইগাররা। ওই টেস্টে ইনিংস ও ১৩২ রানে হারের স্মৃতি ভুলে যেতে চাইবেন বর্তমান টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
২০০৩-এর ম্যাচের পর দুই দশক কেটে গেলেও সাকিব-তামিম-মাশরাফিদের জেনারেশন কখনো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পাননি। শান্তর নেতৃত্বে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। ২৩ বছর আগের ডারউইনে বাংলাদেশ শেখার পর্যায়ে থাকলেও বর্তমান দলের অনেকেই দীর্ঘদিনের অভিজ্ঞ এবং পেস-বাউন্স সামলানোর টেকনিক জানেন। পুরোনো ইতিহাস পেছনে ফেলে চমক দেখাতে চাইবেন শান্তরা।
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, ‘বাংলাদেশ যে জায়গায় আছে সেখান থেকে ওপরে উঠতে চায়।’ চলতি ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ৪ ম্যাচ থেকে ২ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৮ ম্যাচে ৭ জয় ও ১ পরাজয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

.png)

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেলেও ইনজুরির কারণে নাহিদ রানা ও শরিফুল ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ। তবে তাঁদের ছাড়াই অজিদের হারানোর স্বপ্ন দেখছেন পেসার তাসকিন আহমেদ।
৬ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় কমনওয়েলথ গেমসের শুটিংয়ের বাইরে বাংলাদেশের সাফল্য নেই। এই আসরে বাংলাদেশ পদক জিতেছে মোটে আটটি—দুটি সোনা, চারটি রুপা ও দুটি ব্রোঞ্জ। প্রথম পদকটি এসেছিল নিউজিল্যান্ডের অকল্যান্ড কমনওয়েলথ গেমসে, ১৯৯০ সালে। আর সর্বশেষটি ২০১৮ সালে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত গোল্ড
০৯ আগস্ট ২০২৬
ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরের প্রথমার্ধে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজন করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে সিরিজ নিয়ে নতুন সংশয় দেখা দিয়েছে।
০৯ আগস্ট ২০২৬
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ঘিরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে দুর্বল ও বিতর্কিত করার ‘পরিকল্পিত চক্রান্ত’ চলছে বলে অভিযোগ করেছে ফিফা। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইনফান্তিনোকে ঘিরে সাম্প্রতিক অভিযোগ ও তাঁর পদত্যাগের দাবি নিয়ে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।
০৯ আগস্ট ২০২৬