স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হচ্ছে শক্তিশালী ফ্রান্স ও প্যারাগুয়ে। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) রাত ৩টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই দুদল।
বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে এমবাপ্পে-দেম্বেলের ফ্রান্স। আক্রমণের গতি আর শৈল্পিক ফুটবলে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিচ্ছে দিদিয়ে দেশমের শিষ্যরা। শেষ ৩২-এর ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং উইঙ্গার মাইকেল অলিসের জোড়া অ্যাসিস্টে সুইডেনকে ৩-০ গোলে হেসেখেলেই হারিয়েছে দলটি।
বিশ্বকাপে ৪ ম্যাচে ১৩ গোল করে বর্তমান রানার্সআপরা রয়েছে দারুণ ফর্মে।। ৬ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির ঠিক পেছনে আছেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে।
এবারের টুর্নামেন্টে ফ্রান্সের চিরচেনা রক্ষণাত্মক খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবলের ছক সাজিয়েছেন দিদিয়ে দেশম। এমবাপ্পে-বারকোলা-দেম্বেলে-অলিসের সম্মিলিত পারফরম্যান্সে ফ্রান্স বিশ্বের যেকোনো রক্ষণভাগের জন্যই আতঙ্কের নাম।
কাগজে-কলমে ফ্রান্স ফেবারিট হলেও প্যারাগুয়েকে হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। শেষ ৩২-এ তারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফুটবল ভক্তদের চমকে দিয়েছে। এর আগে গ্রুপ পর্বে এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত দল তুরস্ককে ১-০ গোলে হারিয়ে নিজের শক্তিমত্তার পরিচয় দিয়েছে দলটি।
ম্যাচ ও প্রতিপক্ষ প্যারাগুয়ে প্রসঙ্গে ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম বলেন, ‘তারা এখানে ভাগ্যের জোরে আসেনি। জার্মানিকে বিদায় করাটা কিন্তু সহজ কথা নয়। দলটির চিরচেনা দক্ষিণ আমেরিকান ফুটবলের ‘ডিএনএ’ আছে। তারা যেকোনো সময়ে মরণকামড় দিতে পারে।’
তবে এই ম্যাচের অন্যতম ফ্যাক্টর হতে পারে ফিলাডেলফিয়ার গরম আবহাওয়া। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পূর্বাভাস রয়েছে।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বলছে, ৫ বারের দেখায় ফ্রান্স জিতেছে ৩টিতে, বাকি দুটি হয়েছে ড্র। ১৯৯৮ সালের বিশ্বকাপে এই শেষ ষোলোর লড়াইয়েই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল ফ্রান্স, সেবার ফরাসিদের অধিনায়ক হিসেবে ছিলেন ফ্রান্সের বর্তমান কোচ দেশম নিজেই।
অপ্টা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নির্ধারিত সময়ে ফ্রান্সের জেতার সম্ভাবনা ৭৮ দশমিক ৮ শতাংশ, আর প্যারাগুয়ের জেতার সম্ভাবনা মাত্র ৭ দশমিক ৬ শতাংশ।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
১৭ আগস্ট ২০২৬
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬