স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের আঞ্চলিক ক্রিকেট কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৪ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অ্যাড-হক কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিসিবির পরবর্তী নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দ্রুতই সব ক্যাটাগরি থেকে কাউন্সিলরদের নাম চেয়ে নোটিশ দেওয়া হবে। বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ ধারা অনুযায়ী এই কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একজন প্রতিনিধি এবং বিসিবি থেকে মনোনীত দুজন সদস্য থাকবেন। এই কমিশনই পরবর্তী বোর্ড নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করবে।
এছাড়া সভায় বাণিজ্যিক অংশীদারত্ব নিয়েও সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই বছরের জন্য বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে কোকা-কোলা বাংলাদেশ।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২২ জুলাই ২০২৬
আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
২১ জুলাই ২০২৬