ad

সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, থাকছেন জিকো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে ফুটবল খেলবে বাংলাদেশ। আগামী ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় সান মারিনোর স্তাদিও অলিম্পিকো দি সেররাভাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের দল।

ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ঘোষিত স্কোয়াডে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ২০২৪ সালে বাংলাদেশের জার্সি গায়ে সবশেষ খেলেছিলেন বসুন্ধরা কিংসের এই গোলরক্ষক।

একনজরে ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, মো. সুজন হোসেন।

রক্ষণভাগ: তারিক কাজী, তপু বর্মণ, জাইয়ান আহমেদ, মো. শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. তাজ উদ্দিন, মো. ঈসা ফয়সাল।

মধ্যমাঠ: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরসালিন, হামজা দেওয়ান চৌধুরী, শমিত শোম, সৈয়দ কাজেমে কিরমানী শাহ।

আক্রমণভাগ: ফাহামেদুল ইসলাম, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মো. রফিকুল ইসলাম।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত