স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে ড্রয়ের পর ২০২৬ বিশ্বকাপে জয়ের খোঁজে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও দলের তারকা নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা।
মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করার পর দলটির সক্ষমতা নিয়ে সমর্থকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। গ্রুপ ‘সি’-তে আধিপত্য বিস্তার করার কথা থাকলেও ড্রয়ের ধাক্কায় পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্যায়ে দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয় অঞ্চলের অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হাইতির মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। টুর্নামেন্টে অবস্থান শক্ত করতে এবং নকআউট পর্বের টিকিট নিশ্চিতে এই ম্যাচে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই ব্রাজিলের।
কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘প্রথম ম্যাচেই কেউ বিশ্বকাপ জিতে যায় না। খেলোয়াড়দের নিজেদের ভুল বুঝতে পারার মানসিকতা আছে। দ্রুত সমস্যাগুলো কাটিয়ে উঠে মাঠের লড়াইয়ে সেরা রূপ দেখাতে পারব আমরা।’
সমালোচকরা ব্রাজিলের নির্দিষ্ট কোনো খেলার ধরন বা ‘আইডেন্টিটি’ না থাকার সমালোচনা করলেও আনচেলত্তি বলেন, ‘আমি দলের একটি নির্দিষ্ট পরিচয় চাই না, বরং পরিস্থিতি অনুযায়ী যেন বহুমুখী কৌশল অবলম্বন করতে পারে, সেটাই লক্ষ্য।’
গত ম্যাচের মতো এই ম্যাচেও ইনজুরির কারণে তারকা খেলোয়াড় নেইমার জুনিয়রকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে।
কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হতে পরিশ্রম করছেন। আমরা তাকে কেবল তাঁর দুর্দান্ত টেকনিক্যাল দক্ষতার জন্যই দলে রাখিনি, বরং তরুণ খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়া ও দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ৮৫তম স্থানে থাকা হাইতি দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারলেও ব্রাজিলের বিপক্ষে লড়তে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন হাইতির ফরাসি কোচ সেবাস্তিয়ান মিগনে। তিনি বলেন, ‘ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে আমাদের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের হারানোর কিছু নেই। যদি আমরা এই ম্যাচে জয় বা ড্র করতে পারি, তবে হাইতিতে অভাবনীয় উৎসবের সৃষ্টি হবে।’
পরিসংখ্যান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘অপটা’-র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭ দশমিক ৩ শতাংশ এবং হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪ দশমিক ৩ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ৮ দশমিক ৪ শতাংশ।
দুই দলের আগের ৩ বারের দেখায় প্রতিবারই জিতেছে ব্রাজিল। সর্বশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলে হারায় সেলেসাওরা। তবে বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৫ আর হাইতির ৮৫।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬