বৃষ্টিতে স্বস্তি চুয়াডাঙ্গায়, তাপমাত্রা কমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসচুয়াডাঙ্গায় টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। একদিনের ব্যবধানে জেলার তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে জানিয়েছে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার। রোববার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিতর্কের অবসান করতেই ‘বৈশাখী শোভাযাত্রা’ নামকরণ করা হয়েছে: মন্ত্রীবাংলা বর্ষবরণের শোভাযাত্রা এবার আর ‘আনন্দ শোভাযাত্রা’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে হবে না। এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বৈশাখের আগেই তাপপ্রবাহ, এই অসহ্য গরম কি আরও বাড়বেবাইরে বের হলেই কি মনে হচ্ছে আগুনের হলকা গায়ে লাগছে? বারবার বলতে ইচ্ছে করছে, এতো গরম কেন? বৈশাখের আগেই কি তবে প্রকৃতি তার চেনা রূপ বদলে ফেলল? ঢাকাসহ দেশের ১৯টি জেলায় তাপমাত্রা কোথাও ৩৬ ডিগ্রি, কোথাও আবার ৩৯ ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু এই অসহ্য গরম কি আরও বাড়বে? এটাই কি তবে হিটওয়েভ? চলুন জেনে নেই বিস্তারিত।
কেরানীগঞ্জে ধারাবাহিক অগ্নিকাণ্ড ও মানুষের নিরাপত্তাঅল্প কিছুদিনের ব্যবধানে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় ভয়াবহ দুটি অগ্নিকাণ্ড ঘটেছে। অনেকের হয়তো মনে আছে, গত বছরের নভেম্বরে আগুন লেগেছিল বাবুবাজার ব্রিজ সংলগ্ন একটি ভবনে— যেখানে ছিল জিন্সের প্যান্ট তৈরির কারখানা। আজ আগুন লাগলো একই ভবন থেকে স্বল্প দূরত্বে অবস্থিত একটি গ্যাস লাইটার কা
অধ্যাদেশগুলোর কী হবেআজকের পর্বে আলোচলায় আছেন ঢাকা স্ট্রিমের পরামর্শক সম্পাদক হাসান মামুন ও প্রধান প্রতিবেদক মো. মাসুম বিল্লাহ
ইস্টার সানডে: প্রধানমন্ত্রীর সঙ্গে চার্চ নেতাদের শুভেচ্ছা বিনিময়খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস আজ রোববার (৫ এপ্রিল)।
কদমতলীর অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুর্যোগমন্ত্রীর শোকরাজধানীর কদমতলীতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ জনকে হত্যা: হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগজুলাই আন্দোলন চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
নরসিংদীতে বেত্রাঘাতে রক্তাক্ত মাদ্রাসাছাত্র, শিক্ষক আটকনরসিংদীতে মাদ্রাসার এক ছাত্রকে বেত্রাঘাতে রক্তাক্ত করার অভিযোগে নাজমুল ইসলাম নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। নরসিংদী পৌর শহরের ভেলানগর জেলখানা মোড়ে অবস্থিত মাদরাসাতুল আবরার অ্যারাবিয়া মাদরাসায় সাত বছর বয়সী ওই ছাত্রকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে।
বগুড়ায় ৮ প্লাটুন ও শেরপুরে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েনআগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় উপনির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বগুড়া-৬ (সদর) আসনে ৮ প্লাটুন ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
টিকার কোনো ঘাটতি হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রীস্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ‘শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ থাকব। দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে।’
অন্য রোগ নিয়ে হাসপাতালে এসে হামে সংক্রমিত হচ্ছে শিশুরারাজধানীর রায়েরবাজারের বাসিন্দা মো. রুবেল। ঈদের পরপরই হারিয়েছেন এক ছেলেসন্তানকে। চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিশুটির। সেই শোক কাটতে না কাটতেই তাঁর আরেক সন্তান চিকেন পক্স নিয়ে ভর্তি রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে।
চট্টগ্রাম বিভাগে হামের টিকার চাহিদা সাড়ে ৭৩ লাখ, মজুত ৮৩ হাজারচট্টগ্রাম বিভাগে হামের টিকার চাহিদা সাড়ে ৭৩ লাখ আর বর্তমানে মজুত রয়েছে ৮৩ হাজার। এই বড় ঘাটতির মধ্যেই রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি।
আজ থেকে অফিস ৭ ঘণ্টা, বেসরকারিতেও সাপ্তাহিক ছুটি দুদিনদেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি সব অফিসে কর্মঘণ্টা কমিয়েছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭ ঘণ্টা চলবে অফিস। একইসঙ্গে সরকারির পাশাপাশি বেসরকারিতেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবির প্রতিনিধি দলের সাক্ষাৎপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।