আসন নিয়ে কোনো ‘ঝামেলা’ নেই, বিস্তারিত জানা যাবে রাত ৮টায়: আব্দুল্লাহ তাহেরবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের জরুরি বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘আসন নিয়ে কোনো "ঝামেলা” নেই, বিস্তারিত জানা যাবে রাত ৮টার সংবাদ সম্মেলনে।’
বাংলাদেশে যাত্রা শুরু করল ‘হোস্টিং ডটকম’, মিলবে বাংলায় সেবাহোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে এর কার্যক্রম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়া কেন, প্রশ্ন সিপিডিরপ্রস্তাবিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (২০২৬-২০৫০) চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করছে বলে অভিযোগ করেছে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নির্বাচনের মাত্র এক মাস আগে কার স্বার্থে ও কেন এ পরিকল্পনা চূড়ান্ত করার তোড়জোড়, সে প্রশ্নও তুলেছে সংস্থাটি।
ভিডিও ভাইরালদর্শনায় গৃহবধূ ও যুবককে চুল কেটে, গাছে বেঁধে নির্যাতনচুয়াডাঙ্গার দর্শনায় এক গৃহবধূ ও যুবককে প্রকাশ্যে চুল কেটে, গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ‘অনৈতিক সম্পর্কের’ সন্দেহে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার দামুরহুদা উপজেলার দর্শনা থানার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার, বক্তব্য দেবেন না তারেক রহমানসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজ আয়োজিত শোকসভা আগামীকাল শুক্রবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজশাহী-১: নির্বাচনি ব্যয় মেটাতে নেতাকর্মীদের এক মাসের বেতন ‘চাইছে’ জামায়াতরাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে বিজয়ী করতে এবার ব্যাপক নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। দলের সদস্য ও রোকনদের কাছ থেকে ‘নির্বাচনি ওয়াদা’ হিসেবে মোটা অংকের টাকা সংগ্রহ করা হচ্ছে বলে গুঞ্জন উঠে
একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে সরকার: দেবপ্রিয়এই সরকার যেই সংস্কারের কথা বলল, সেই সংস্কার কার্যকরে যে সক্ষমতা ও অংশীজনের অংশগ্রহণ দরকার সেটা তারা দেখাতে পারলেন না। শেষ পর্যন্ত তাঁরা নতুন শক্তির কথা বলে একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেলেন।
হাসিনার আমৃত্যু দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি ২০ জানুয়ারিজুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া আমৃত্যু কারাদণ্ড চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) করা আপিল শুনানির জন্য আগামী ২০ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন চেম্বার জজ আদালত।
শান্ত হয়ে আসছে ইরানইরানের সরকারবিরোধী আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। বিশেষ করে গত সোমবার সরকারের পক্ষে হাজার হাজার ইরানি রাস্তায় নামার পর পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে। যদিও এখনো তেহরানের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে।
নাজিম হিকমত: রাষ্ট্র তাড়িয়েছিল, কিন্তু মানুষ তাঁকে মনে রেখেছে আজওআজ ১৫ জানুয়ারি কবি নাজিম হিকমতের জন্মদিন। তাঁর জীবনের ১৭ বছরই কেটেছে স্বৈরশাসকের কারাগারে বন্দী হয়ে। এক সময় প্রাণশঙ্কায় তিনি নির্বাসিত হয়ে পাড়ি জমান রাশিয়ায়। তুরস্কের সরকার নাগরিকত্ব বাতিল করে তাঁকে চিরতরে নিষিদ্ধ করেছিল।
আসন সমঝোতার জন্য হলেও ১১ দলের আলাদা রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলামআসন সমঝোতার জন্য হলেও ১১ দলের আলাদা রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শরিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
ব্যাটারিচালিত রিকশা ধ্বংস করছে একটি প্রজন্মের ভবিষ্যৎঢাকার শিশুদের মস্তিষ্কে প্রতিনিয়ত বাসা বাঁধছে এক ভয়ংকর বিষ? ঢাকা দিনে দিনে সিসা দূষণের এক মৃত্যুফাঁদ হয়ে উঠছে, যেখানে আমাদের অজান্তেই ধ্বংস হয়ে যাচ্ছে একটি প্রজন্মের ভবিষ্যৎ। বিস্তারিত স্ট্রিম এক্সপ্লেইনারে।
৫ শতাংশ নারী প্রার্থীও দিতে পারেনি দলগুলোজুলাই জাতীয় সনদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি দলের অন্তত ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই। ৩০০ আসনে ১ হাজার ৮৪২ জন বৈধ প্রার্থীর মধ্যে নারী মাত্র ৬৫ জন; যা মোট প্রার্থীর ৩ দশমিক ৫৩ শতাংশ।
ভিক্টর হয়ে লুজারের মতো আচরণ করা যাবে না: ফাহাম আব্দুস সালামফাহাম আব্দুস সালাম কথা বলেছেন চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে, গণঅভ্যুত্থান যে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে সঠিক পথ কোনটি এবং সেই সঙ্গে তিনি কথা বলেছেন, কেন তিনি মনে করেন শেখ পরিবারের আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।
ইসলামী আন্দোলনকে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব আশা করছি: মামুনুল হকইসলামী আন্দোলনকে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমঝোতায় থাকা দলগুলোর বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে পাঁচ প্রার্থী কোটিপতিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত পাঁচজন কোটিপতি রয়েছেন। প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী সম্পদের বিবরণ দিয়েছেন প্রার্থীরা।
নির্বাচনী সমঝোতায় ১১ দলে ইসলামী আন্দোলন থাকা না থাকার সিদ্ধান্ত ‘আজই’আজ বৃহস্পতিবার সকাল থেকেই আবার বৈঠক করছেন দলগুলোর শীর্ষ নেতারা। তবে এই বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত নেই। বৈঠক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাত ৮টায় একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হতে পারে, সেখানেই ১১ দলের চূড়ান্ত সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।