জাহাজবাড়ি ‘হত্যাকাণ্ড’: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে শুনানি পিছিয়ে ৭ জুনরাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
শাপলা চত্বরে হত্যাকাণ্ড‘৭ জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন, প্রধান আসামি শেখ হাসিনা’রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রায় ৯০ শতাংশ শেষ। আগামী ৭ জুনের মধ্যে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। মামলায় প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইনুর বিরুদ্ধে সাক্ষীদের জবানবন্দিতে ‘অসংগতি’র অভিযোগসাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের জবানবন্দি ও তথ্যপ্রমাণের মধ্যে ‘পরস্পরবিরোধী’ বক্তব্য রয়েছে বলে অভিযোগ করেছে আসামিপক্ষ।
গাড়ি নষ্ট নিয়ে বিচারপতি, হেঁটে না হয় ঠেলাগাড়িতে আসবআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
শাপলা চত্বরে হত্যা মামলা: শুধু ঢাকাতেই ৩২ প্রাণহানির তথ্য ট্রাইব্যুনালেরাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে শুধু ঢাকাতেই ৩২ প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
জুলাই গণঅভ্যুত্থান: ভিডিও দেখে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করলেন সাক্ষীজুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় চায়না রাইফেলের গুলি ও সিসা বুলেট ছোড়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন এক পুলিশ সদস্য।
তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ, অনুসন্ধানের আশ্বাস চিফ প্রসিকিউটরেরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক কর্মকর্তার বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট তথ্য পেলে তা ট্রাইব্যুনালের ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ বা সত্যানুসন্ধান কমিটির আওতায় এনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
কামরুলের চিকিৎসা নথিতে অসংগতি, এভারকেয়ারে পাঠানোর অনুমতি বাতিলসাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের চিকিৎসাসংক্রান্ত নথিপত্রে অসঙ্গতির অভিযোগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার অনুমতি বাতিল করেছেন আদালত। আসামিপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে উপস্থাপিত নথির সত্যতা প্রমাণের আদেশও দেওয়া হয়েছে।
এরশাদ আমলে আমার অধীনেই বন্দি ছিলেন শেখ হাসিনা: আযমীআশির দশকে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে শেখ হাসিনা তাঁর অধীনে বন্দি ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।
সাবেক বিচারপতি মানিক ও ঢাবি শিক্ষক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল ট্রাইব্যুনালজুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাবেক এমপি গোলাপকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনালজুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মোহাম্মদপুরে ৯ হত্যানানক-তাপসদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ ৭ মেজুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে জামিন চাইলেন শেখ হাসিনার উপদেষ্টাজুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন চেয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ১১ মেচব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে। আগামী ১১ মে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউটরের ১ কোটি টাকা ঘুষ দাবির অডিও সঠিক: আমিনুল ইসলামচব্বিশের অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলা থেকে অব্যাহতি দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ দাবির সত্যতা পেয়েছে ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ কমিটি। মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুরে ৫ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল আরও দুই মাসজুলাই গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়ানো হয়েছে। আগামী ২১ জুন প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদননারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে ও ভাতিজাসহ পলাতক ১২ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ (চার্জ) গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আবেদনে অভিযোগ করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দমনে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে নিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন।