দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরেরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কোনো প্রসিকিউটর অনিয়ম বা দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন নতুন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
প্রকৃত অপরাধীরা প্রাপ্য সাজা পাবে: নতুন চিফ প্রসিকিউটরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের (প্রধান কৌঁসুলি) দায়িত্ব নিয়ে মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘প্রসিকিউশনের মাধ্যমে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না। তবে প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিত করা হবে।’
নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক: বিদায়বেলায় তাজুল ইসলামতাজুল ইসলাম বলেছেন, ‘যখন একটি নির্বাচিত সরকার আসে, তারা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিজেদের পছন্দনীয় লোক বসায়; এতে অবাক হওয়ার কিছু নেই।’
তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুলআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম।
তাইম হত্যা মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ১১ জনের বিচার শুরুজুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে তাইমকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার স্বাভাবিকভাবে চলবে: চিফ প্রসিকিউটরনতুন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা দেওয়া না হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
ট্রাইব্যুনালের ৪৫৭ আসামির ২৯৩ জনই পলাতক: লজিস্টিক সহায়তার দাবি এমপি আখতারেরজুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকা ৪৫৭ আসামির মধ্যে ২৯৩ জন এখনো পলাতক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য দেওয়ার বিষয়ে খোঁজ নিতে এসে সাংবাদিকদের একথা জানান আখতার হোসেন।
ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে জয়-পলকের বিরুদ্ধে বিচার শুরুইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
প্রশিক্ষণে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা আমারও দূর হয়েছে: জেরায় ইকবাল করিম ভূঁইয়াসেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
ওবায়দুল কাদেরসহ ৭ পলাতকের বিচার শুরুওবায়দুল কাদেরসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হয়।
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: মামলার রায় ৪ মার্চচব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
‘দেখামাত্র গুলির নির্দেশ’ সালমান-আনিসুলের পরামর্শে: তাজুলক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পরামর্শেই ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে শ্যুট অ্যাট সাইট বা দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
র্যাব ও ডিজিএফআই বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়াগুম, বিচারবহির্ভূত হত্যা এবং আয়নাঘর সংস্কৃতির ভয়াবহ চিত্র তুলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
ট্রাইব্যুনালে ইকবাল করিম ভূঁইয়ার্যাবকে মানুষ হত্যার বৈধ লাইসেন্স দেওয়া হয়েছিলসাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, র্যাব গঠনের আগে অপারেশন ক্লিন হার্টে অনেক হত্যাকাণ্ড হয়েছে। জিজ্ঞাসাবাদেই হার্ট অ্যাটাকে ১২ জন মারা গেছেন। পরে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দেওয়া হয়েছিল।
আশুলিয়ায় লাশ পোড়ানো ‘নৃশংসতার চূড়ান্ত’, বিচার নিয়ে প্রশ্ন আসামিপক্ষের৫ আগস্ট আশুলিয়ায় যে নৃশংসতা চালানো হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষ হত্যার পরেই এই ঘটনাকে নৃশংসতম বলা যায়। পরিকল্পিতভাবে ছয়জনকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল।
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডজুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। এছাড়া ১৬ আসামির মধ্যে সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড, দুজনকে ৭ বছরের কারাদণ্ড এবং রাজসাক্ষী হওয়া একজনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
'জঙ্গি নাটক' সাজিয়ে ৭ জনকে হত্যা: সাবেক ২ আইজিপিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগগাজীপুরের পাতারটেকে কথিত জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে সাতজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক দুই আইজিপি ও ডিএমপির সাবেক কমিশনারসহ ১০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।