রয়টার্সের প্রতিবেদনইরানকে সাইবার সহায়তা দিচ্ছে রাশিয়া, দাবি ইউক্রেনেরইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে ইরানকে সহায়তা করার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানের ওপর রাশিয়ার উপগ্রহগুলো বহুবার ঝুঁকিপূর্ণ জরিপ করেছে।
‘আজ ট্রেনে ভ্রমণ করবেন না’, ইরানিদের সতর্ক করল ইসরায়েলি সেনাবাহিনীইরানে বসবাসকারীদের আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রেনে ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে, রেললাইন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি: এখন পর্যন্ত যা যা হলোশান্তি প্রস্তাবকে ‘তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলছেন, এই প্রস্তাব ‘যথেষ্ট নয়’। অন্যদিকে, ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধসহ ১০ দফার পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান।
খরচ বেড়েছে ১৫%, চাহিদা কমেছে ২৫%: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে দিশেহারা পোশাক খাতচলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। নিকেই এশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ফলে প্রধান সিন্থেটিক ফাইবার ও রাসায়নিকের দাম ১০% থেকে ১৫% পর্যন্ত বেড়েছে। একটি বিশেষ কাঁচামালের দাম বেড়ে দাঁড়িয়েছে তিন গুণ।
যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের শান্তি প্রস্তাবমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানকে সম্ভাব্য শান্তি প্রস্তাবের খসড়া পাঠিয়েছে পাকিস্তান। এই প্রস্তাবের প্রথম ধাপে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২ইসরায়েলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
হরমুজ খুলতে ইরানকে নিজেই একদিন বাড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি অবমুক্ত করতে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি তা একদিন বাড়িয়ে মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) পর্যন্ত করেছেন। খবর বার্তাসংস্থা এপির।
ইরানে ভূপাতিত বিমান ক্রুকে যেভাবে উদ্ধার করল যুক্তরাষ্ট্রইরানে ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের ক্রু উদ্ধারের অভিযান সাম্প্রতিক সময়ের অন্যতম ঝুঁকিপূর্ণ ও নাটকীয় সামরিক অপারেশন হিসেবে বিবেচিত হচ্ছে।
ইশ…আমরা আরও একটি দেশ ধ্বংস করে ফেললামইরানের আকাশে ০৮ মার্চ থেকে কেবল কালো ধোঁয়া উড়ছে। তেলের শোধনাগারগুলো জ্বলছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। ঠিক এমন সময় শোনা যাচ্ছে, খোদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা মহলের ভেতরেই এই যুদ্ধ নিয়ে চাপা ক্ষোভ ও অসন্তোষ শুরু হয়েছে।
ইরানের অবস্থানে মেজাজ হারালেন ট্রাম্প, ‘হরমুজ খুলে দে’ইরানকে গালিগালাজ করে অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটিকে ‘জাহান্নামের’ স্বাদ পেতে হবে এবং তাদের সকল অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে আটক কাশেম সোলাইমানির ভাগনি ও নাতনিইরানের কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানির ভাগনি ও নাতনিকে আটক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাঁদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করা হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রদপ্তরের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হরমুজের নিয়ন্ত্রণইরানের হাতে কি ৫০০ বিলিয়ন ডলারের লটারি তুলে দিলেন ট্রাম্প?ডোনাল্ড ট্রাম্প যখন তেহরানের ওপর হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন হয়তো তিনি একটি বিষয় ঘুণাক্ষরেও ভাবেননি। তার এই পদক্ষেপ উল্টো তেহরানের হাতে একটি বিশাল 'আর্থিক লটারি' তুলে দিতে পারে।
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের হামলাইরানের একমাত্র সচল বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বিদ্যুৎকেন্দ্রটির এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার দায় অস্বীকার আইআরজিসিরসৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি উল্টো দাবি করেছে, ওই হামলা ইসরায়েল চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতএবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা বিষয়টি স্বীকারও করেছেন।
ইরান যুদ্ধে কত সেনা হতাহত, জানাল পেন্টাগনইরানে সামরিক অভিযান চালাতে গিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কতজন সেনা হতাহত হয়েছে জানিয়েছে পেন্টাগন।
যুদ্ধে ইরানে প্রায় দেড় লাখ বাড়ি-বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্তযুদ্ধ শুরুর পর ইরানে বিমান হামলায় এক লাখ চল্লিশ হাজার আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানিয়ান রেড ক্রিসেন্টের হালনাগাদ তথ্যে এমনটাই জানানো হয়েছে।