মার্কিন আগ্রাসন রুখতে প্রস্তুত ৭০ লাখ ইরানি: স্পিকার গালিবাফযুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো স্থল অভিযান মোকাবিলায় অন্তত ৭০ লাখ ইরানি নাগরিক অস্ত্র হাতে যুদ্ধে নামতে প্রস্তুত বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।
ট্রাম্পের ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ইরানযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি—এরপর আবার একই চক্র, এই দুষ্টচক্র আমরা মানব না।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতিইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে এই সংহতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
ইরানে আরও দুই-তিন সপ্তাহ কঠোর হামলা হবে, ভাষণে ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে আরও কঠোর হামলা চালানো হবে। নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শাসকদের পক্ষ থেকে যুদ্ধবিরতি চাওয়া হয়েছে। আর এটি চেয়েছেন ইরানের ‘নতুন সরকারের প্রেসিডেন্ট’। তবে এখন পর্যন্ত ট্রাম্পের এ দাবির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিপ্লবের পর যেভাবে বদলে গেল ইরানের সিনেমা১৯৭৯ সালের ১ এপ্রিল। ইরানের ইতিহাসে এক ঐতিহাসিক পরিবর্তনের দিন। দীর্ঘদিনের সংগ্রামের পর দেশটিতে আনুষ্ঠানিকভাবে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। পতন ঘটে রেজা শাহ পাহলভির শাসনের। এই রাজনৈতিক বাকবদলে সবচেয়ে বড় ধাক্কা লাগে ইরানের সংস্কৃতিতে। বিশেষ করে ইরানের চলচ্চিত্র জগতে এক অভাবনীয় পরিবর্তন আসে।
হরমুজ খুললেও সংকট কাটতে লাগবে কয়েক মাসইরানের হস্তক্ষেপে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে আছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ আটকে আছে। বিশ্লেষকরা বলছেন, আগামীকালও যদি প্রণালি খুলে দেওয়া হয়, তারপরও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় এ ধাক্কা টের পাওয়া যাবে দীর্ঘদিন।
‘কৌশলগত ব্যর্থতায়’ যুদ্ধের লক্ষ্য বদলাচ্ছে যুক্তরাষ্ট্রইরান যুদ্ধে বড় ফ্রন্টগুলোতে অগ্রগতি না হওয়ায় এবং কৌশলগত ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র তার ঘোষিত লক্ষ্য ধারাবাহিকভাবে পাল্টেছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মাদ এলমাসরি এমনটাই মনে করেন।
হরমুজ প্রণালির অতন্দ্র প্রহরী: ইরানের পাশে থাকা ওমান কি বড় যুদ্ধের আশঙ্কা করছেহরমুজ প্রণালির অতন্দ্র প্রহরী: ইরানের পাশে থাকা ওমান বড় যুদ্ধের আশঙ্কা করছে কি না এবং সেখানের বর্তমান পরিস্থিতি কী সে বিষয়ে স্ট্রিম টকে বিস্তারিত কথা বলেছেন বিশ্ব পরিব্রাজক তানভীর অপু এবং আরিফ রহমান
এক্সপ্লেইনারইরানের ইসলামি প্রজাতন্ত্র ৪৭ বছর ধরে কীভাবে টিকে আছেএই বিপ্লব কেবল আড়াই হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটায়নি, বরং বিশ্বকে এক সম্পূর্ণ নতুন এবং অনন্য শাসনকাঠামোর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। ২০২৬ সালে এসে যখন এই প্রজাতন্ত্র ৪৭ বছরে পদার্পণ করছে, তখন এর সাফল্য ও ব্যর্থতার খতিয়ান অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক
ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়: রাষ্ট্রদূতইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। তিনি বলেন, ‘ইরান আশা করে বন্ধুপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশ অস্পষ্ট বিবৃতি না দিয়ে সরাসরি আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা জানাবে।’
ইরান বিপ্লবের পর কেমন ছিল সুন্নি-কমিউনিস্ট-সেক্যুলাররা১৯৭৯ সালের ইরানি বিপ্লব কেবল ইসলামপন্থীদের একক কোনো লড়াই ছিল না। শাহের পতন ঘটাতে বামপন্থী ও সেক্যুলার বা ধর্মনিরপেক্ষতাবাদীরাও কাঁধে কাঁধ মিলিয়েছিলেন। রাজতন্ত্রের পতন নিশ্চিত হওয়ার পর সবাই একটি নতুন ও স্বাধীন ইরানের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যখন ইসলামি প্রজাতন্ত্
ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে আগুন, ইরানে ৮ শতাধিক বিমান হামলাকুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার (১ এপ্রিল) বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে হামলার কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানায় কুয়েতের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের।
ফ্রান্সের গ্রাম থেকে যেভাবে ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন খোমেনি১৯৭৮ সালের শেষভাগ। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কিছুটা দূরেই এক শান্ত, প্রায় অচেনা গ্রাম নফল-লে শাতো। এখানে প্রতিদিন ভিড় জমছে সাংবাদিক, রাজনৈতিক কর্মী আর দূরদেশ থেকে আসা ইরানি প্রবাসীদের। কিন্তু এই ভিড় কোনো সাধারণ রাজনৈতিক নেতাকে ঘিরে নয়। এই গ্রামে বসেই নির্বাসিত এক ধর্মীয় নেতা দূরবর্তী একটি রাষ্ট
খোমেনির সাক্ষাৎকার‘আমাকে একনায়ক বলা অন্যায় ও অমানবিক’অ্যারিস্টোটলের গণতন্ত্র এক জিনিস, সোভিয়েত গণতন্ত্র এক জিনিস আবার পুঁজিবাদীদের গণতন্ত্র অন্য জিনিস। আমরা আমাদের সংবিধানে এ রকম একটি ধোঁয়াশাপূর্ণ ধারণাকে স্থান দেয়ার ইচ্ছা রাখি না।
দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পদুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানযুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। খবর আল জাজিরার।
যুদ্ধের ব্যয় মেটাতে আরব দেশগুলো থেকে টাকা চাইতে পারেন ট্রাম্পচলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিপুল ব্যয় সামাল দিতে আরব দেশগুলো থেকে অর্থ সহায়তা চাওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।