ক্ষমতার পালাবদলে স্লোগান বদলেছে, সংস্কৃতি নয়: মঞ্জুক্ষমতার পালাবদলে শুধু স্লোগান বদলেছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
হাম সংকটে ‘সর্বদলীয় টাস্কফোর্স’ দাবি এবি পার্টিরস্বাস্থ্যখাতের চরম অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটি হামের বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের নিয়ে ‘জরুরি টাস্কফোর্স’ গঠনের দাবি জানিয়েছে।
বিএনপি-আওয়ামী লীগের চরিত্রগত কোনো পার্থক্য নেই: মঞ্জুপরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া চরিত্রে বিএনপি ও আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
৫ মে থেকেই শেখ হাসিনার ফ্যাসিবাদের মূল যাত্রা শুরু হয়েছিলএবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ৫ মে ২০১৩ দিগন্ত টেলিভিশনের উপ-নির্বাহী পরিচালক ছিলেন। টেলিভিশনটি ওই দিন ঘটনার লাইভ সম্প্রচার করছিল। সেই রাতেই দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। সে রাতে তিনি অফিসেই ছিলেন। কী ঘটেছিল সেদিন, টেলিভিশন দুটি কীভাবে বন্ধ করা হয়েছিল, আজও কেন চালু
বিএনপির দুই মাসেই ভবিষ্যৎ কেমন হবে জনগণ বুঝেছে : মঞ্জুবিএনপি রাষ্ট্র মেরামত করবে নাকি আগের মতোই চলবে, গত ৬০ দিনেই জনগণ তা বুঝেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (২ মে) রাজধানীর বিজয়-৭১ চত্বরে দলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তার ছবিটি সম্পাদিতআমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তাঁকে জুতার মালা পরানো দেখানো হয়েছে। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি সম্পাদিত।
নতুন যোগ দেওয়া ৩৮ জনকে এনসিপিতে পদায়ন, কে কোন পদ পেলেনজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সম্প্রসারণ করা হয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্মের অন্তত ৪৫ জন নেতা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
রাজনৈতিক ভাষাগত শিষ্টাচার বজায় ও সহিংসতা বন্ধের আহ্বান এবি পার্টিররাজনীতিতে প্রতিপক্ষকে ‘গালিগালাজ’ ও ‘অশালীন’ শব্দের ব্যবহার বন্ধ করে ভাষাগত শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। পাশাপাশি ‘উগ্র-হিংসাত্মক’ কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
জনগণের প্রত্যাশা উপেক্ষা করা সরকার বেশি দিন টেকে না: মঞ্জুজনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে বর্তমান সরকার কৌশলে গড়িমসি করছে।
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কথা ও কাজে মিল নেই: এবি পার্টিজুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কথা ও কাজে মিল নেই বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির নেতারা বলেছেন, এই সনদ বাস্তবায়ন না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে এবং এর ফলে ভবিষ্যতে বিপ্লবীদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
৭২-এর সংবিধান ভারতীয় সংবিধানের অনুলিপি: আসাদুজ্জামান ফুয়াদআসাদুজ্জামান ফুয়াদ ১৯৭২ সালের সংবিধানের আইনি ও কাঠামোগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলে বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়া এই সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। এটি মূলত ভারতীয় সংবিধানের একটি অনুলিপি যা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে না।’
বরিশাল-৩ আসনে ‘চরদখলের’ মতো ভোট হয়েছে: ব্যারিস্টার ফুয়াদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানির অভিযোগ তুলেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনের তিন দিন পর রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।