নতুন করে গাজার সচল হাসপাতালগুলোর আশপাশে ইসরায়েলের হামলা, নিহত ১৯ফিলিস্তিনের গাজা উপত্যকার দুটি হাসপাতালের আশপাশে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে।
ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে: জাতিসংঘ তদন্ত কমিশনফিলিস্তিন ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনা হয়েছে। ২০২১ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদ কমিশনটি গঠন করে।
ইসরায়েলি আগ্রাসন: আরব ও ইসলামি দেশগুলো কী বলছে২০২৫ সালে কাতার ছিল সপ্তম দেশ যেখানে ইসরায়েল হামলা চালাল। ফলে পরিস্থিতি এক নতুন মাত্রায় পৌঁছায়। এর জবাবে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) যৌথভাবে উদ্যোগ নেয়।
জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান: ইসরায়েল আসলে কী চায়ভোটে প্রস্তাবের পক্ষে ১৪২টি দেশ সমর্থন দেয়। ১০টি দেশ বিরোধিতা করে। ১২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। প্রস্তাবে বলা হয়, হামাসমুক্ত একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। এর মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ, ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের
গাজার ৪০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলি বাহিনীরফিলিস্তিনের গাজা শহরের ৪০ শতাংশ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক এক মুখপাত্রের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যেসব কারণে গাজায় ইসরায়েলের যুদ্ধকে ‘গণহত্যা’ ঘোষণা করল আইএজিএসইসরায়েলের বিরুদ্ধে বহু দেশ, মানবাধিকার সংগঠন ও অন্যান্য সংস্থার গণহত্যার অভিযোগের সঙ্গে এখন তাদের এই প্রস্তাবও যুক্ত হলো। এই প্রস্তাবের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক গবেষক মহলও গাজায় সংঘটিত হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে দেখছে।
গাজায় রাতভর ইসরায়েলের হামলা, নিহত ৯ফিলিস্তিনের গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে চার শিশুসহ অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত ও একজন নিখোঁজ রয়েছেন।
গাজায় গণহত্যাকে ‘ভুয়া খবর’ বানাতে পশ্চিমা গণমাধ্যমের ভূমিকাগাজার ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ এবং না খাইয়ে মারার বৈধতা দিতে ইসরায়েল শুরু থেকেই এক অভিনব কৌশল নেয়। হামাসের বিরুদ্ধে ইসরায়েলি শিশুদের শিরশ্ছেদ, গণধর্ষণ কিংবা হাসপাতালগুলোকে ‘কমান্ড সেন্টার’ হিসেবে ব্যবহার করার মতো ভয়াবহ অভিযোগ ছড়ানো হয়। ইসরায়েল এমনকি দাবি করে, জাতিসংঘও আসলে হামাসকে আড়ালে সুবিধা দে
ইসরায়েলকে এই যুদ্ধ শেষ করতেই হবে: ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ ইসরায়েলের ক্ষতি করছে। এই যুদ্ধ শেষ পর্যন্ত ইসরায়েলকে থামতে বাধ্য করবে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলের আগে যে প্রভাব ও চাপ সৃষ্টির ক্ষমতা ছিল, দীর্ঘস্থায়ী লড়াইয়ের কারণে তারা সেটি হারিয়ে ফেলেছে।
আবু উবায়দার ‘হত্যা’ হামাসে কতটা প্রভাব ফেলবে, কে হবেন তাঁর উত্তরসূরিহামাসের নেতৃত্ব কাঠামো গোপনীয় ও খণ্ডিত। এর রাজনৈতিক ব্যুরো অবস্থিত কাতার বা তুরস্কে। আর গাজায় রয়েছে সামরিক নেতৃত্ব। সংগঠনটি সাধারণত শীর্ষ নেতাদের মৃত্যুর বিষয়টি প্রকাশ করতে সময় নেয়। এই বিলম্বের উদ্দেশ্য হলো সমর্থকদের মনোবল অটুট রাখা এবং দুর্বলতা প্রকাশ না করা।
গাজায় আরও ৭৮ জনকে হত্যা করল ইসরায়েলগাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী আবাসিক এলাকায় 'বিস্ফোরক রোবট' ব্যবহার করছে এবং গাজা শহর থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নিচ্ছে।
ইসরায়েলের হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহতফিলিস্তিনের গাজার শহরজুড়ে ইসরায়েলের নতুন হামলায় আরও অন্তত ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণের আশায় ছুটে যাওয়া ১৯ ফিলিস্তিনিও রয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন এই নিহতের ঘটনা ঘটে।
মুসলমানদের জন্য ‘গাজা গণহত্যা মডেল’ কেন দুশ্চিন্তার২০০১ সালের ১১ সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর এই যুদ্ধ শুরু হয়। এখনো এটি এক বৈশ্বিক অভিযান, যার উদ্দেশ্য হলো কথিত ‘সন্ত্রাসবাদ’ দমন।
গাজায় সাংবাদিক হত্যার ন্যায্যতা দিচ্ছে রয়টার্স, অভিযোগ তুলে আলোকচিত্রীর পদত্যাগকানাডীয় ফটোসাংবাদিক ভ্যালেরি জিঙ্ক রয়টার্স থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংবাদ সংস্থাটিতে তিনি আট বছর ধরে ‘স্ট্রিংগার’ হিসেবে কাজ করছিলেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে পদত্যাগের এ ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর ঘোষণাটি ইতিমধ্যে ফেসবুকে ১৭ হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে।
‘বায়োপলিটিকস’ কী, যার কারণে গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতেইসরায়েলি আগ্রাসনে সৃষ্ট গাজার ভয়াবহ দুর্ভিক্ষ ও গণহত্যার দৃশ্য জার্মানদের মনে করিয়ে দিচ্ছে নিজেদের অতীত ইতিহাসের অন্ধকার অধ্যায়—নামিবিয়া, লেনিনগ্রাদ, ওয়ারশ গেটো কিংবা কনসেনট্রেশন ক্যাম্পের ভয়াল স্মৃতি। তবুও আজ জার্মানির নেতারা হত্যাকারীদের পাশে দাঁড়িয়ে অস্ত্রচুক্তি করছে, গণহত্যাকে ‘মানবিক সংকট’ আখ্য
মধ্যপ্রাচ্যের ইতিহাসে প্রথম দুর্ভিক্ষ: ‘মানবতারই পরাজয়’ বললেন জাতিসংঘ মহাসচিবএই প্রথমবার জাতিসংঘ মধ্যপ্রাচ্যে আনুষ্ঠানিকভাবে কোনো দুর্ভিক্ষের ঘোষণা দিল। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের ইতিহাসে এটি প্রথম দুর্ভিক্ষ। এছাড়াও মধ্যপ্রাচ্যের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে দুর্ভিক্ষদশায় পড়ল এত মানুষ। জাতিসংঘ জানিয়েছে, গাজার ৫ লাখের বেশি বাসিন্দা ‘বিপজ্জনকভাবে’ ক্ষুধার মুখোমুখি হয়েছে।
গাজায় হাসপাতালে হামলার ঘটনায় ট্রাম্প বললেন, ‘আই অ্যাম নট হ্যাপি’সোমবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় ৫ সাংবাদিক ও ১ ফায়ার সার্ভিসকর্মীসহ ২১ জন নিহত হয়েছেন।