স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজেদের বাড়িতে বিস্ফোরণে মতিউর রহমান (২৩) নামে এক মাদ্রাসাছাত্র গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে হাত-পা ও মুখমণ্ডল ঝলছে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) তাঁকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ায় ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেছে ঢাকা থেকে যাওয়া পুলিশের বোম ডিসপোজাল টিম। দুপুর ২টা পর্যন্ত সেখানে অবস্থান করে বিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তুর কিছু আলামত জব্দ করে তারা। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এর আগে গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার পরে টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায় মতিউরের নিজের বাড়ির একটি কক্ষে ওই বিস্ফোরণ ঘটে। এতে আহত অবস্থায় তাঁকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে পুলিশ পাহারায় গোপালগঞ্জ থেকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহত মতিউর উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি মাদ্রাসার ছাত্র। এক বছর পর তাঁর মওলানা পাশ করবে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের মতিউর রহমান দেড় মাস আগে প্রথম ককটেল সাদৃশ্য বিস্ফোরক বস্তু তৈরি করে। সেটি গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী মাদ্রাসার পাশে বিস্ফোরণ করে। গত রবিবার (২২ মার্চ) এ ধরনের আরও একটি বিস্ফোরক দ্রব্য তাঁর গ্রামের বাড়ির পাশে বিস্ফোরণ ঘটান। পরে গতকাল সোমবার (২৩ মার্চ) নিজের বাড়িতে বসে এসএস পাইপের মধ্যে বারুদসহ আরো কিছু উপাদান ভরে দুটি ককটেল সাদৃশ্য বস্তু তৈরি করেন মতিউর। এর মধ্যে একটি বিস্ফোরণে সে আহত হয়েছে। অপরটি অবিস্ফোরিত ছিল।
তবে মতিউরের বাবা ও ভগিনীপতি কাইয়ুম দাড়িয়া দাবি করেন, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিল। এ সময় বিস্ফোরণে তাঁর ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায়। পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলছে গেছে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিম কুমার ধর বলেন, তাঁর (মতিউর) ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় মতিউরের বাড়িতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। সেখানে গিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসানো দেখতে পান আশপাশের লোকজন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে বিষয়টি সন্দেহজনক হওয়ায় গোপালগঞ্জ সদর থানা-পুলিশের দুজন সদস্যসহ তাঁকে সেখানে পাঠানো হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

লেবানন ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা দুজনই সাতক্ষীরার বাসিন্দা। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিন জেলার জিবদিন এলাকায় তাদের আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলা হয়।
৪ ঘণ্টা আগে
মাত্র এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, লোকসানে ছোট খামার বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টির কারণে সবজি-মাংসের মূল্যবৃদ্ধি, হাতবদল ও মুরগির রোগের প্রাদুর্ভাবে বেড়েছে ডিমের দাম।
৬ ঘণ্টা আগে
আটকের ঘটনায় আতঙ্কে মেডিকেল প্রতিনিধিরা। তাদের অভিযোগ, লক্ষ্য পূরণে হাসপাতাল থেকে চিকিৎসকের চেম্বারে গিয়ে বিপদে পড়লেও, পাশে পাচ্ছেন না খোদ চাকরিদাতাকে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আটকে সমস্যার সমাধান হবে না। চিকিৎসাসেবার স্বার্থেই মেডিকেল প্রতিনিধিদের নীতিমালার আওতায় আনা উচিত।
৬ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো। বিগত আওয়ামী লীগ আমলের ষড়যন্ত্র, ইন্টেরিমের অকার্যকর সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের উদাসীনতার অভিযোগ তুলে পরিষদ নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
৬ ঘণ্টা আগে