হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা, মাছ ধরা নিষিদ্ধচট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ এলাকা ঘোষণা করেছে সরকার। এতে ওই নদী থেকে কোনো ধরনের মাছ কিংবা জলজপ্রাণি শিকার করা যাবে না। আজ বুধবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত সরকারি গেজেট জারি করা হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: বিএনপির ৪ নেতাকে বহিষ্কারদলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে সহিংসতা, হাতাহাতি ও রাস্তা অবরোধসহ নানা ‘স্বার্থবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিতচট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম চেম্বারের ভোট গ্রহণের কথা ছিল।
চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ১চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনে ধাক্কা দিয়েছে চালবোঝাই একটি ট্রাক। এতে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, লাইনচ্যুত হয়েছে ট্রেন। দুর্ঘটনার ফলে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চট্টগ্রামে যুবদল-ছাত্রদলের দুই পক্ষের গোলাগুলি, নিহত ১চট্টগ্রাম নগরের বাকলিয়ায় যুবদল-ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বাকলিয়া এলাকার এক্সেস রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মালবাহী ট্রেন লাইনচ্যুতচট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনে চালবোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, লাইনচ্যুত হয়েছে ট্রেন। দুর্ঘটনার ফলে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চট্টগ্রামে বিদেশি অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারচট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচ দিনে দেশের তিন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডপাঁচ দিনের ব্যবধানে দেশের তিন স্থানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার বেলা সোয়া দুইটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেছে আগুন লাগে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইম লিমিটেড’ নামের কারখ
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ১৭ ইউনিটনগরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিটচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি ৯তলা পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটির মধ্যতলায় আগুনের সূত্রপাত হয়।
চাকসুতে কোন পদে কে জিতলঅভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে দিবাগত ১২ ঘণ্টা পর ফল ঘোষণা শুরু হয়, চলে ভোর পৌনে ৫টা পর্যন্ত।
চমেকে এসি বিস্ফোরণে গুরুতর দগ্ধ ৩, একজন আইসিইউতেচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাদে এসির কম্প্রেসার বিস্ফোরণে ৩ শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। এরমধ্যে একজকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসেইউতে) চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দুজনেরও অবস্থা খারাপ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রাউজানে ফের বিএনপি নেতাকে গুলি করে হত্যারাউজান উপজেলা বিএনপির রাজনীতি দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারী এবং কেন্দ্রীয় বিএনপির আরেক শীর্ষ নেতা গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব এখানে প্রায়শ সহিংসতায় রূপ নেয়।
নতুন সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টানতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনপ্রশাসন থেকে প্রস্তাব এসেছিল যে ফিল্ড লেভেলে নির্বাচনের জন্য বেশ কিছু গাড়ির দরকার। আমরা সেটার অনুমোদন দিয়েছি।
চবিতে জামায়াত নেতাদের অবাঞ্ছিত ঘোষণা, স্থানীয়দের লাল কার্ডচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় নিজেদের ‘জমিদার’ দাবি করে বক্তব্য দেওয়ায় জামায়াতে ইসলামীর নেতা সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমানকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের নিশানায় পরিণত হয়েছে হাটহাজারী মাদরাসা: হেফাজতদেশের বৃহৎ কওমি মাদরাসা হাটহাজারীর ‘দারুল উলূম মুঈনুল ইসলাম’ আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের হামলার নিশানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। আওয়ামী লীগের মদদে ও পুলিশের উদ্দেশ্যপ্রণোদিত নিষ্ক্রিয় ভূমিকার সুযোগে গভীর রাত পর্যন্ত মাদরাসায় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে জানিয়ে বিবৃতি দ
হাটহাজারী মাদরাসায় সন্ত্রাসী হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: জামায়াতচট্টগ্রামের হাটহাজারী মাদরাসা এলাকায় সংঘর্ষের ঘটনায় বিবৃতি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দুপুরে বিবৃতি দিয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হাটহাজারী মাদরাসায় ‘সন্ত্রাসী হামলা’ গভীর ষড়যন্ত্রের অংশ।