হত্যাচেষ্টা মামলায় কারাগারে শিরীন শারমিনজুলাই গণঅভ্যুত্থানের সময়ে রাজধানীর লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিমকে হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সরকার পতিত স্বৈরতন্ত্রের পথে হাঁটছে: ইসলামী আন্দোলনস্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে জারি করা অধ্যাদেশগুলো বাতিল করে সরকার পতিত স্বৈরতন্ত্রের পথে হাঁটছে বলে মন্তব্য করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলা পুনর্তদন্ত ও সাক্ষী তলবের আবেদন খারিজচব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পুনর্তদন্ত (রি-ইনভেস্টিগেশন) ও সাক্ষী তলবের (রিকল) আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আবু সাঈদ হত্যা মামলা: সবশেষ অবস্থা জানতে ট্রাইব্যুনালে পরিবার ও সহযোদ্ধারাজুলাই গণঅভ্যুত্থান চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তাঁর পরিবারের সদস্য ও সহযোদ্ধারা।
সংসদে হান্নান মাসউদজুলাই অধিদপ্তরে আহত-শহীদ পরিবারকে হেনস্তার অভিযোগজুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আহত ও শহীদ পরিবারকে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সমন্বয়ক ও নোয়খালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন ৫ দিনের রিমান্ডেজুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মুক্তিযুদ্ধের ভাঙা ভাস্কর্য ও স্থাপনা পুনর্নির্মাণের উদ্যোগ নেইজুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন থেকে পরবর্তী কয়েকদিনে দেশে দেড় হাজারের বেশি ভাস্কর্য ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত এসব স্থাপনা পুনর্নির্মাণ করেনি অন্তর্বর্তী সরকার।
আহত জুলাইযোদ্ধা ও শহীদ সন্তানদের শিক্ষা অবৈতনিকের নির্দেশচব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
জুলাই গণঅভ্যুত্থানের ওরাল হিস্ট্রি ‘জুলাই বয়ান’২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সেই অকুতোভয় স্মৃতি, আহতদের হাহাকার আর শহীদ পরিবারের করুণ আর্তি নিয়ে অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে বিশেষ গ্রন্থ ‘জুলাই বয়ান’। ‘জুলাই রেকর্ডস’-এর উদ্যোগে এবং কাজী ওয়ালী উল্লাহ ও সুলাইম মাহমুদের সম্পাদনায় বইটি বাজারে এনেছে ‘ঐতিহ্য’ প্রকাশনী।
মোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি ৮ এপ্রিলচব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ) শুনানির জন্য আগামী ৮ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সংবিধান সংস্কার পরিষদঅস্তিত্ব নিয়ে আইনি প্রশ্ন বিএনপির, সমালোচনায় বিরোধীরাক্ষমতাসীন বিএনপির সদস্যরা এই পরিষদের আইনি অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিরোধী দলের সদস্যরা বিষয়টি নিয়ে সরকারের নীরবতার সমালোচনা করেছেন।
চাতুরি করলে জনগণ ছাড়বে না, বিএনপিকে আখতার‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ লঙ্ঘন করে বিএনপির সংসদ সদস্যরা আইনি ব্যত্যয় ঘটিয়েছেন বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের।
শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালেরজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জন পলাতক আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধ: ডিজিটাল সাক্ষ্য দাখিলে রাষ্ট্রপক্ষকে সময় দিলেন ট্রাইব্যুনালজুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষকে পাঁচ সপ্তাহের সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
রামপুরায় কার্নিশে থাকা তরুণকে গুলি: প্রসিকিউশনের আবেদনে রায় স্থগিতচব্বিশে জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল আজ বুধবার (৪ মার্চ)। তবে প্রসিকিউশনের আবেদনে তা স্থগিত করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আ.লীগ নেতা হুমায়ুনের জামিন নামঞ্জুরজুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওবায়দুল কাদেরসহ ৭ পলাতকের বিচার শুরুওবায়দুল কাদেরসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হয়।