কোরবানির ঈদের আগেই অন্তত তিন সিটিতে নির্বাচন চায় ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর-৩ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই দুটি আসনে আগামী ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে।
দায়িত্ব বুঝে নিলেন নতুন ৬ সিটি প্রশাসকঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণসহ (ডিএসসিসি) দেশের ছয়টি সিটি করপোরেশনের সদ্য নিয়োগ পাওয়া ছয় প্রশাসক দায়িত্ব বুঝে নিয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তাঁরা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৬ সিটির নবনিযুক্ত প্রশাসকদের সাক্ষাৎস্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটিসহ দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকেরা। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ছয় সিটিতে নতুন প্রশাসক, নিয়োগ পেলেন বিএনপি নেতারাদেশের ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগে রাজনৈতিক ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশে ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ডিএনসিসি-ডিএসসিসিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণসহ (ডিএসসিসি) দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
এজাজের মেয়াদ শেষ, ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়ামোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞাক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির না হওয়ায় এবং দেশত্যাগের আশঙ্কায় সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ এল।
ডিএনসিসির নির্দেশিকাবাড়ি ভাড়া বৃদ্ধি ২ বছরের আগে নয়, দিতে হবে ছাদ ও গেটের চাবিভাড়াটিয়াকে ছাদের ও মূল গেটের চাবি শর্তসাপেক্ষে দিতে হবে। আর দুই বছর পর্যন্ত বাড়ানো যাবে না ভাড়া। ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রকাশিত নির্দেশিকায় এমনটাই বলা হয়েছে।
স্ত্রী-কন্যাসহ সাবেক মেয়র আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞাকারাগারে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চালু থাকা অবস্থায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরীনের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসিঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্যবিমা সুবিধা চালু করেছে। রোববার (২৮ ডিসেম্বর) গুলশানের নগর ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
উত্তরা-মিরপুর ডিওএইচএস সড়কের নাম এখন ‘আহমদ ছফা সরণি’ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমদ ছফার নামে। সড়কটির নতুন নাম দেওয়া হয়েছে ‘আহমদ ছফা সরণি’।
দীর্ঘ ১৭ বছর পর খুলে দেওয়া হলো মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়কপ্রশাসক বলেন, ‘এই শহরের গত ১৫, ২০ কিংবা ৩০ বছরের যেসব কাজ ঝুলে আছে, সেগুলো একে একে সমাধানের চেষ্টা করা হচ্ছে। ৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। এই সড়কের সঙ্গে সরকারের একাধিক দপ্তর জড়িত থাকায় কাজটি বাস্তবায়ন করা কঠিন ছিল।’
সড়ক নিরাপত্তায় প্রধান চ্যালেঞ্জ আইনের বাস্তাবায়ন: ডিএনসিসি প্রধান প্রকৌশলীসড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন ও বিধির যথাযথ বাস্তবায়নই প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন।
ঢাকার সড়কে গতিসীমা মেনে গাড়ি চালানোর আহ্বান ডিএনসিসি প্রশাসকেরঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সড়কে মোটরযান গতিসীমা নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানোর জন্য চালক-মালিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
এ বছর ডেঙ্গুতে প্রাণ গেল ২০০ জনেরদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ৯ মাস শেষে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২০০ জনে।
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ধরন নিয়ে উদ্বেগদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
উত্তরা গণহত্যা মামলাসাবেক মেয়র আতিকসহ ২১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ২১ আসামির বিরুদ্ধে আগামী ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।