উত্তরা গণহত্যা মামলা
স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ২১ আসামির বিরুদ্ধে আগামী ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। প্রসিকিউটর নোমান এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় চান। পরে আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
উত্তরায় গণহত্যার এ মামলায় মোট আসামি ২১ জন। এর মধ্যে মেয়র আতিকসহ ১০ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাঁদের আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে প্রসিকিউশন জানিয়েছেন।
গত বছর সংঘটিত গণঅভ্যুত্থানের সময় উত্তরায় ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকসহ আওয়ামী লীগ নেতারা জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
২ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
৩ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
৩ ঘণ্টা আগে