হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় ইনকিলাব মঞ্চের মামলাইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদি হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
জামায়াত প্রার্থীর পথসভায় অংশ নিয়ে এএসআই মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সরকারবিরোধী বক্তব্যের কারণ জানতে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ: ডিবি প্রধানসাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে পুলিশের একাধিক কর্মকর্তা স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।
ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতিইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করছেন এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), ডিএমপি।
ডিএমপির সংবাদ সম্মেলনহাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন দুজন শনাক্ত, পাসপোর্ট ‘ব্লক’ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দুজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন—ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। সন্দেহভাজনরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য তাঁদের পাসপোর্ট ‘ব্লক’ করা হয়েছে।
রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা পাচ্ছেন নিরাপত্তা প্রটোকলআগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
লেদ কারখানায় আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম তৈরি, খুলনায় আটক ৩এই কারখানায় পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা হতো না। ছাঁচের মাধ্যমে অস্ত্রের প্রাথমিক কাঠামো তৈরি করা হতো। পরে সেগুলো ফিনিশিং বা প্রক্রিয়াজাত করতে অন্য একটি কারখানায় পাঠানো হতো। আটকরা মূলত অস্ত্র তৈরি চক্রের একটি অংশ হিসেবে কাজ করে আসছিল।
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বিধবাকে কুপিয়ে হত্যালক্ষ্মীপুরে ঘরে ঢুকে এক মধ্যবয়স্ক বিধবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভোরের দিকে পৌর শহরের মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসমান হাদির বাড়িতে চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে যা বললেন ওসি আরিফুল আলমওসমান হাদির বাড়িতে চুরির অভিযোগের প্রেক্ষিতে যা বললেন ওসি আরিফুল আলম
ডাকাতির মামলায় যেভাবে জামিন পেয়েছিলেন হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীমাসুদ সাবেক ছাত্রলীগ নেতা। এর আগে ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সেসময় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও দায়ের হয়। সেই মামলা বর্তমানে জামিনে আছেন তিনি।
চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলন এলাকায় বাইকচালক গুলিবিদ্ধচুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনের পাশের সড়কে এক মোটরসাইলচালক (বাইক) গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলার জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে।
রাজধানীতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধাররাজধানীর রাজারবাগে সিআইডির ডরমেটরি থেকে মোহাম্মদ আফতাবুজ্জামান (৩৭) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম (উত্তর) বিভাগে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
চুরি ধরে ফেলায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেন আয়েশারাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্তার বাসার মালপত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরে ফেলায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেন গৃহকর্মী আয়েশা আক্তার (২০)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এমন তথ্য দিয়েছেন তিনি। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকা থেকে
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ডে সেই গৃহকর্মী গ্রেপ্তাররাজধানীর মোহাম্মদপুরে আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা পূর্বপরিকল্পিত, ধারণা পুলিশেররাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা পূর্বপরিকল্পিত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। নৃশংসতা ও খুনির প্রস্তুতি বিশ্লেষণ করে এমন কথা জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জের যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতেও আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী (২৮) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: স্কুল ড্রেসে পালানো নারীকে খুঁজছে পুলিশবাবা বাসা থেকে বের হন সকাল ৭টায়। আর ৭টা ১৫ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকে চারদিন আগে কাজ নেওয়া আয়েশা নাম বলা ছুটা গৃহকর্মী। ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস আর মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয় এক নারী।