প্রথমবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নিজ কার্যালয়ে আসেন তিনি।
প্রথম শহীদ বেদিতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মোনাজাতমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় প্রথাগত রীতির বাইরে গিয়ে বেদিতে দাঁড়িয়ে মোনাজাত করেছেন সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেতা।
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধাআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
একুশের রক্তাক্ত পথ ধরেই স্বাধীনতা পেয়েছি: প্রধানমন্ত্রীএকুশে ফেব্রুয়ারিকে জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একুশের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া বাণী এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দপ্তর পেলেন প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে আটজনকে দপ্তর দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রধানমন্ত্রীর আজকের অবস্থান কীভাবে, জানালেন জাইমা রহমানপ্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগী পোস্ট দিয়েছেন তাঁর একমাত্র মেয়ে জাইমা রহমান। শুক্রবার বিকেলে ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে বাবাকে নিজের দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ উল্লেখ করেন তিনি।
তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছানবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রীআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শুক্রবার প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস সচিবসহ চার পদে নিয়োগপ্রধানমন্ত্রীর কার্যালয়ে চারটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলীপ্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রত্যাশা পূরণের দাবির মুখে থাকবেন তারেক রহমানমন্ত্রিসভায় কাদের নেওয়া হবে, সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যাবে; তবে চ্যালেঞ্জ করা যাবে না। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার পছন্দমতো মন্ত্রিসভা গঠন করেছেন। একটি উপদেষ্টা পরিষদও করা হয়েছে। দুটির মোট সদস্য সংখ্যা ৬০।
স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধাসাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
স্মৃতিসৌধের বাগানে ফুলগাছ রোপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একযোগে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
মা-বাবার কবরে শ্রদ্ধা নবনির্বাচিত প্রধানমন্ত্রীরমন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধাসাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।