গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশের ডাক মামুনুল হকেরগণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আগামী ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই গণসমাবেশের আয়োজন করা হবে বলে জানিয়েছে তাঁর দল।
খেলাফত মজলিসের এমপির ইফতারে হামলা-ভাঙচুর বিএনপি নেতাকর্মীরময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দুই দফা হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে এই ঘটনা ঘটে।
ধর্ষণের শাস্তি প্রকাশ্যে দেওয়ার দাবি খেলাফত মজলিসেরনরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে ধর্ষণের পর তুলে নিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের জনসম্মুখে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনাকে বর্বরোচিত আখ্যা দিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দাও প্রকাশ করেছে দলটি।
ঢাকা-১৩ আসনের ফলাফল বাতিল ও বিচার বিভাগীয় তদন্ত দাবি মামুনুল হকেরঢাকা-১৩ আসনের ফলাফল বাতিল করে স্বাধীন ও বিচার বিভাগীয় তদন্তসহ ৬ দফা দাবি জানিয়েছে মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস।
সংসদে ৯ দলের প্রতিনিধিত্ব, অংশ নিয়েছিল ৫০ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা ৯টি দলের নেতা। তারাই আগামীর সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন। এর বাইরে সাতজন নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, তারাও সংসদে জনগণের মুখপাত্র হবেন।
ইশতেহারে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতসহ ২২ প্রতিশ্রুতি খেলাফত মজলিসেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। দলটির ইশতেহারে বলা হয়েছে, রাজনীতি হবে আমানত, ক্ষমতা হবে জবাবদিহিমূলক এবং রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহভীতি, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে।
বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২২ দফার ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুরানা পল্টনে দলের আমির মামুনুল হক এই ইশতেহার ঘোষণা করেন।
দেশে শাসক পরিবর্তন হলেও শোষণের ধরন পরিবর্তন হয় নাই: মামুনুল হকবাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে; কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয় নাই। এ দেশের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি।’
পর্দার অন্তরালে আধিপত্যবাদ ফিরিয়ে আনার কলকাঠি নাড়া হচ্ছে: মামুনুল হকপর্দার অন্তরালে আবার আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুরে নারীদের মিছিলরাজধানীর মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের সমর্থনে রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী মিছিল করেছেন নারীরা। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে লালমাটিয়া থেকে মিছিল শুরু হয়ে মোহাম্মদপুরের আল্লাহ করিম এবং শিয়া মসজিদ মোড় ঘুরে পুনরায় লালমাটিয়া যায়।
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থীনির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে, কর্মী-সমর্থকদের তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন আশেক এলাহী।
দখলবাজি ও গুন্ডামির রাজনীতির বিরুদ্ধে মামুনুল হকের ‘জাগরণী পদযাত্রা’খেলাফতে মজলিশের আমির ও ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে রক্তচক্ষু বরদাশত করবে না বাংলাদেশ খেলাফত মজলিসভোটকেন্দ্রে কোনো ধরনের ভয়ভীতি, হুমকি, চাপ কিংবা রক্তচক্ষুকে বরদাশত করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (২৫ জানুয়ারি) পুরোনো পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে ‘পোলিং এজেন্টের দায়িত্ব ও অধিকার’ শীর্ষক সভায় এই মন্তব্য করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।
২৯ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী যাঁরামাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস ২৯টি সংসদীয় আসনে নির্বাচন করবে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় রিকশা প্রতীকের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।
মামুনুল হকের আসনে প্রার্থী দিচ্ছে না ইসলামী আন্দোলনবাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে মামুনুল হককে ইসির শোকজ: বাংলাদেশ খেলাফত মজলিসযাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের সূত্রে মাওলানা মুহাম্মাদ মামুনুল হককে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানিয়েছে তাঁর দল বাংলাদেশ খেলাফত মজলিস।
ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস১১ দলীয় ঐক্য অটুট রাখার স্বার্থে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় মজলিসের শূরার জরুরি অধিবেশন শেষে এই মন্তব্য করা হয়।