নির্বাচন-পরবর্তী সহিংসতায় তিন প্রাণহানি: এইচআরএসএসত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী দুই দিনে দেশে দুই শতাধিক সহিংসতায় তিনজন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
উচ্চকক্ষ ইস্যুতে বিএনপি ও জুলাই সনদ কি মুখোমুখিত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি এবং গণভোটে অনুমোদিত জুলাই সনদ এখন উচ্চকক্ষ ইস্যুতে মুখোমুখি। জুলাই সনদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সিনেট গঠনের কথা থাকলেও বিএনপির ইশতেহারে রয়েছে ভিন্ন প্রস্তাব।
দ্য ইকোনমিস্টের নিবন্ধপুরোনো ধারার বিএনপি কি নতুন বাংলাদেশ গড়তে পারবে১৮ বছর পর একটি সুষ্ঠু ও অবিতর্কিত নির্বাচনে জয় পেলেন পরিচিত মুখ তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান নির্বাচিত হন
বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টাবিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাসের শপথ স্থগিত ও ভোট পুনর্গণনার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীরঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ঘোষিত ফলাফল ও বিজয়ী প্রার্থীর শপথ স্থগিতের আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তার পক্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
রাজশাহী বিভাগে উপেক্ষিত তৃণমূল, ১১ আসন হাতছাড়া বিএনপিররাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের মধ্যে ১১টি জামায়াতের প্রার্থীর কাছে হারিয়েছে বিএনপি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে তিন আসনের সবগুলো ও পাবনাতে অর্ধেকের বেশি আসনে জিততে পারেননি বিএনপি প্রার্থীরা। এ ছাড়া বেশ কিছু আসনে বিএনপির শক্তিশালী অবস্থান থাকলেও হেরেছেন প্রার্থীরা।
লালপুরে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭, অস্ত্র উদ্ধারনাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে লালপুর উপজেলার ওয়ালিয়া নতুন বাজার এলাকায় এই সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
বিএনপির জয়: বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথেবাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিবার বিশ্বনেতাদের মধ্যে যাঁর অভিনন্দনবার্তা প্রথম পৌঁছয় ঢাকায়, তিনি প্রায় অবধারিতভাবে ভারতের প্রধানমন্ত্রী।
সংসদে ‘সংখ্যালঘু’ সম্প্রদায়ের চার মুখত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের চার প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা সবাই বিএনপির। এবার নির্বাচনে সংখ্যালঘু ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, যা মোট প্রার্থীর ৩ দশমিক ৮৮ শতাংশ।
তারেক রহমানের মন্ত্রিসভায় ৩০ নাম আলোচনায়প্রতিশ্রুতি অনুযায়ী যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ‘জাতীয় সরকার’ গঠন করছে বিএনপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন চেয়ারম্যান তারেক রহমান। সেখানে মন্ত্রিসভায় কারা থাকবেন, তা নিয়ে বিশদ আলোচনা হয়।
মব সন্ত্রাস ও জননিরাপত্তা: নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ে পদার্পণ করলেও, নতুন সরকারের জন্য মসৃণ পথের চেয়ে কাঁটা বিছানো চ্যালেঞ্জই বেশি বলে মনে করি।
নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে: মির্জা ফখরুলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে উদারপন্থী গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান ও বিএনপি জোটকে অভিনন্দন জানাল হেফাজতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর জোটকে শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বইমেলা ঈদের পরে আয়োজনে তারেক রহমানের হস্তক্ষেপ চান প্রকাশকরাঅমর একুশে বইমেলা ২০২৬ ঈদের পরে আয়োজন এবং রুগ্ন প্রকাশনা শিল্প রক্ষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন দেশের সৃজনশীল প্রকাশক সমাজ।
রংপুরে দুই আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিক্ষোভরংপুর-৪ ও রংপুর-৬ আসনে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিএনপি। শুক্রবার থেকে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা সড়ক ও উপজেলা পরিষদ চত্বর অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
নাটোরে মীমাংসায় বসে সংঘর্ষে জড়াল বিএনপি–জামায়াত, আহত ১২নাটোরের বড়াইগ্রামে নির্বাচন-পরবর্তী সংঘাতে জড়িয়েছে বিএনপি ও জামায়াত সমর্থকরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় এ সংঘর্ষ হয়। অথচ আগের একটি মারধরের ঘটনা মীমাংসায় সেখানে বসেছিলেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
বাগেরহাটে সংঘর্ষে আহত বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকের মৃত্যুবাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।