খাগড়াছড়িতে এনসিপির পর এবার বিএনপিতে যোগ দিলেন জাপার নেতাকর্মীরাজাপা নেতাকর্মীরা জানান, খাগড়াছড়িতে উন্নয়ন কর্মকাণ্ড এবং ধানের শীষের প্রতি সাধারণ মানুষের জোয়ার দেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারসহ বিএনপির সব সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁরা সক্রিয়ভাবে অংশ নেবেন।
২২ জানুয়ারি হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমানআগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি।
‘রাজাকারনির্ভর’ থেকে ‘পরিশুদ্ধ’: অলি আহমদের রাজনৈতিক ভোলবদললিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) অলি আহমদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সাথে নির্বাচনী আসন সমঝোতায় যুক্ত হয়েছেন। তার দল গোটা আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতৃত্বাধীন জোটে যুক্ত ছিলো এবং সেভাবেই বক্তব্য-বিবৃতি রাখতেন। তিনি বিএনপি সর
তারেক রহমানের সঙ্গে সম্পাদকদের মতবিনিময় নতুন ধারার গণমাধ্যমের জন্য ইকোসিস্টেম গড়ে তোলা দরকার: ঢাকা স্ট্রিম সম্পাদককরপোরেট ও বড় গণমাধ্যমের বাইরে গড়ে ওঠা নতুন ধারার ছোট এবং মাঝারি গণমাধ্যমগুলোর জন্য টেকসই ‘ইকোসিস্টেম’ গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ।
৫ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনো কারণ নেই: তারেক রহমান৫ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘হিংসা-প্রতিশোধ-প্রতিহিংসা...একটি মানুষ, একটি দল বা যেভাবেই আমরা বিবেচনা করি; তার পরিণতি কী হতে পারে, আমরা দেখেছি ৫ আগস্ট।’
হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১৫নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তারেক রহমানদেশে ফেরার দুই সপ্তাহ বাদে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম কর্মসূচি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন আলমবিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমানবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ দায়িত্ব পেলেন।
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাতে স্থায়ী কমিটির বিশেষ বৈঠক, তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা করা হতে পারেবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যঠাকুরগাঁও সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল প্রত্যাশিত এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
রাষ্ট্র, রাজনীতি ও নেতৃত্ব: খালেদা জিয়ার অভিজ্ঞতাস্বাধীন বাংলাদেশে বহু রাজনৈতিক নেতৃত্বের উত্থান–পতন আমরা দেখেছি। কিন্তু একই সঙ্গে রাষ্ট্রীয় নির্যাতনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক ভাষা ও আচরণে পরিমিতিবোধ বজায় রাখার ধারাবাহিকতা যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলে বেগম খালেদা জিয়ার নাম আলাদাভাবে আলোচনায় আসে।
আসন সমঝোতা হলেও বিএনপির বিদ্রোহীতে বেকায়দায় মিত্ররাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের জন্য আসন ছেড়ে দিলেও তার পূর্ণ বাস্তবায়ন এখনো নিশ্চিত করতে পারেনি বিএনপি। শরিকদের জন্য ছাড়া ১৪টি আসনের মধ্যে মাত্র দুটি বাদে বাকি ১২টিতেই দলটির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে: সালাহউদ্দিনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনয়ন বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যাঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীনবিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।