পাবনার সেই অস্ত্রধারী জামায়াতের কর্মী, অস্বীকার দলটিরপাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর প্রচারে হামলার পর বিএনপির সঙ্গে সংঘর্ষে গুলি ছুড়তে দেখা যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে।
বাউল ইস্যুতে মির্জা ফখরুল ও ফরহাদ মজহারকে ক্ষমা চাইতে বলল হেফাজতবাউলদের পক্ষে ‘অবস্থান’ নেওয়ায় সরকারের কড়া সমালোচনা করেছেন হেফাজত ইসলামের নেতারা। একইসঙ্গে তারা এই ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টাসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় : মির্জা ফখরুলপুরো জাতি এখন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যার মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব। তবে গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে হলে গণমাধ্যমের স্বাধীনতাকে মূল্য দিতে হবে।
খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে শুক্রবার সারা দেশে দোয়া কর্মসূচিবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুম্মা সারা দেশের মসজিদে বিশেষ মোনাজাত কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির ৩১ দফা যেন রাজনৈতিক প্রতিশ্রুতি না হয়: ড. মুজিবুর রহমান হাওলাদারবাংলাদেশ পুনর্গঠনে বিএনপির ৩১ দফা যেন রাজনৈতিক প্রতিশ্রুতি না হয় বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, ‘এসব দফার নানাবিধ গুরুত্ব রয়েছে। সুতরাং দফাগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়।’
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুটোই গণতন্ত্র হত্যাকারী: রিজভীআওয়ামী লীগ ও জাতীয় পার্টি—দুই দলই গণতন্ত্র হত্যাকারী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনা ও হুসেইন মুহম্মদ এরশাদ দেশের গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছিল।’
আসন নিয়ে অনিশ্চয়তায় বিএনপির সঙ্গে ‘দূরত্ব’ গণতন্ত্র মঞ্চেরবিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনে ছিল বাম ও প্রগতিশীল ছয় দলের মোর্চা গণতন্ত্র মঞ্চ। তবে আসন্ন জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগিতে সময়ক্ষেপণের কারণে সেই ‘বন্ধুত্বে’ ফাটল ধরছে বলে জানা গেছে।
প্রতিহিংসায় খালেদা জিয়ার জীবনীশক্তি দুর্বল করেন শেখ হাসিনা: রিজভীশেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ মানসিকতা থেকে খালেদা জিয়ার জীবনীশক্তি দুর্বল করে দেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাউলদের ওপর হামলা ন্যাক্কারজনক: মির্জা ফখরুলবাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি মনে করি বাউলদের ওপর হামলা, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
নির্বাচনের পথে বাংলাদেশ: সংশয়, সম্ভাবনা ও প্রস্তুতির সমীকরণজুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও ভোট গ্রহণের দিন-তারিখ নিয়ে জনমনে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেও সংস্কার ও প্রস্তুতির ঘাটতি ভাবাচ্ছে অনেককে।
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে তারেক রহমানের শোকরাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রবাসীদের পাসপোর্ট দিয়ে নিবন্ধনের সুযোগ দাবি বিএনপিরপ্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের আওতায় আনতে পাসপোর্ট ব্যবহারের সুযোগ চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
খালেদা জিয়া আইসিইউতে, চাইলেন দেশবাসীর দোয়ারাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সাংবাদিকরা রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেলে সমস্যা: মির্জা ফখরুলরাজনৈতিক দলগুলো সাংবাদিকদের ‘পকেটে’ নিতে না চাইলেও তাঁরা যখন পকেটে ঢুকে যান, তখন সমস্যা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান: মির্জা ফখরুলবাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা। রোববার (২৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দল রাজধানীর একটি হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।