রাজনৈতিক মতপার্থক্য থাকবে, এটি সমস্যার কিছু না: তারেক রহমানতারেক রহমান বলেন, ‘আমাদের সঙ্গে হয়তো আপনাদের সবার আদর্শিক অবস্থান বা পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে। এটি কোনও সমস্যার বিষয় না। এটিকে কেউ সমস্যার বিষয় হিসেবে দেখবেন না। তবে দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় আমরা সবাই এক।’
সাক্ষাৎকারআর কেউ নিয়ে যাক না যাক, সনদকে আমরা জনগণের কাছে নিয়ে যাব: আমির খসরু মাহমুদ চৌধুরীবাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্ট্রিমকে জানিয়েছেন, আলোচনার মাধ্যমে যদি কোনো জায়গায় পরিবর্তনের সুযোগ থাকে, সেখানে পরিবর্তন আসতে পারে। তবে যেখানে পরিবর্তনের সুযোগ নেই, সেখানে একপক্ষ অন্যপক্ষের চিন্তা চাপিয়ে দিতে পারবে না।
চাকরি নিয়ে ইফার ডিজির বিরুদ্ধে যে অভিযোগ আনলেন রিজভীবিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সেখানের কর্মকর্তা ও কর্মচারীদের বলেছেন, ‘তোমরা রুকন না হলে তোমাদের চাকরি থাকবে না।’
নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়: সালাহউদ্দিন আহমদবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যারা নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।’
খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ‘কলিজা খুলে ফেলার’ হুমকি, সাবেক এমপি গফুর ভূঁইয়াকে বিএনপির শোকজকুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলামের ‘কলিজা খুলে ফেলার’ হুমকি দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। এ ছাড়া নাঙ্গলকোটে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ইউনিয়ন বিএনপির সম্মেলন আয়োজন করেছেন বলেও অভিযোগ রয়েছে।
খালেদা জিয়ার জন্মদিন আজবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন।
জামায়াতের আয় বিএনপির দ্বিগুণ, ব্যয় পাঁচগুণআয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। সেই হিসাব পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, জামায়াতের এই আয় বিএনপির তুলনায় দ্বিগুণ বেশি। ব্যয়ের দিক থেকে বেশি পাঁচগুণ।
দেশের ওষুধ শিল্প নিয়ে উদ্বেগ জানালেন মির্জা ফখরুলবাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের অস্বচ্ছ ও একপেশে নীতিসহ কিছু বিষয়ে নিষ্ক্রিয়তা এ খাতে ঝুঁকি তৈরি করেছে।
স্লোগান-নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে গেছে: তারেক রহমানতরুণ যুবশক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য বিএনপি পরিকল্পনা গ্রহণ করছে। আমার আহ্বান নিজেদের প্রযুক্তির শিক্ষায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলুন। বিএনপির পরিকল্পনা যাতে বাস্তবায়ন করা যায়, এজন্য বিশেষজ্ঞ টিম কাজ করছে। স্কুল পর্যায়ে বাধ্যতামূলকভাবে প্রযুক্তিনির্ভর শিক্ষা অন্তর্ভুক্ত করতে কাজ চলছে।
সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলাগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। মানহানির জন্য ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে ১০ কোটি টাকা।
‘সাদাপাথর’ লুট: বিএনপি নেতা সাহাব উদ্দিনের সব পদ স্থগিতসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একটি গোষ্ঠী ধর্মের নামে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে: রিজভীবিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ঘিরে অনেকে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী ধর্মের নামে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে। তারা চাইছে সামনের নির্বাচনকে বিতর্কিত করতে।
গণতন্ত্রে ফেরার পথে ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশকে গণতান্ত্রিক পথে ফিরতে না দেওয়ার জন্য নানা স্থানে ষড়যন্ত্র চলছে। বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত ও ভণ্ডুল করে দিতে নানামুখী তৎপরতা চলছে।’
৭০ শতাংশ মানুষের বিশ্বাস নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবেঅন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রতি সমর্থন কমার প্রবণতা থাকলেও দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করেন আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
বগুড়ায় দুদক চেয়ারম্যান‘জিয়াউর রহমান দুর্নীতি করতেন না, প্রশ্রয়ও দিতেন না’দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বড় খ্যাতি ছিল—তিনি দুর্নীতিগ্রস্থ ছিলেন না। দুর্নীতিকে প্রশ্রয়ও দিতেন না। যারা বগুড়ার সন্তান, যারা বগুড়ায় চাকরি করেন তারাও দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না।’
তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুলঅনুষ্ঠানে তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করে দেশের স্বাস্থ্য সমস্যা সমাধানে তার দৃষ্টি আকর্ষণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আজকে তারেক রহমান শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারী, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী আজ এখানে বসে আছেন।