ওসমান হাদি হত্যার নিন্দা, নির্বাচনের আগে শান্ত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবেরজুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা শরিফ ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়েছে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
ওসমান হাদির জানাজায় লাখো জনতাআততায়ীর গুলিতে নিহত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কবি কাজী নজরুল ইসলামের পাশে ওসমান হাদির কবর খননইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনের অংশ হিসেবে কবর খনন করা হচ্ছে। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধী চত্বরে দাফন করা হবে।
হাদির জানাজা: মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হচ্ছেন মানুষআততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন মানুষ। সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া এভিনিউয়ে ঢুকতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্ট পার হয়েই ঢুকতে হচ্ছে সবাইকে।
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকে বাংলাদেশদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
ওসমান হাদির জানাজা: নিরাপত্তায় ১ হাজার পুলিশ, থাকবে বডি-ওর্ন ক্যামেরাজাতীয় সংসদ ভবন এলাকা, দাফন স্থলসহ আশেপাশের বিভিন্ন এলাকা এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এসব পয়েন্টে নজরদারির দায়িত্ব পালন, পেট্রলিং ও তল্লাশি কর্মকাণ্ডেও এই ক্যামেরা ব্যবহার হচ্ছে।
গার্ডিয়ানের ‘আলোচিত বিশ্বের’ ২০ ছবিতে ডেইলি স্টার ভবনের আগুনচলতি সপ্তাহে বিশ্বের দেশে ঘটা বিভিন্ন ঘটনা ছবি তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত কয়েকটি ঘটনা ২০টি ছবিতে তুলে ধরে সংবাদমাধ্যমটি। এই ছবিগুলোতে দ্য ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের একটি ছবিও রয়েছে।
হাদির জানাজায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান ইনকিলাব মঞ্চেরআততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় দেশের স্বাধীনতাকামী সর্বস্তরের জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
ওসমান হাদির শাহাদাত ও সহিংস ঘটনায় ডাকসুর বিবৃতিশহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে।
ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, শান্ত থাকার আহ্বানজুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। তিনি সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
সরকার এখন ফেসবুককেন্দ্রিক: গণতান্ত্রিক ছাত্র জোটজুলাই সনদের মাধ্যমে ড. ইউনূস দেশকে ‘সভ্য’ ঘোষণা দিলেও বাস্তবে পিটিয়ে ও পুড়িয়ে মারার বর্বরতা চলছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর এই মোর্চা বলছে, অন্তর্বর্তী সরকার এখন ‘ফেসবুক কেন্দ্রিক’ হয়ে পড়েছে, রাজপথে তাদের কোনো অস্তিত্ব নেই।
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
হাদির মৃত্যুপরবর্তী সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত: পুলিশইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুপরবর্তী রাজধানীতে বিভিন্ন বেসরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি করেছে পুলিশ।
ওসমান হাদির মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি: পরিবেশ উপদেষ্টাজুলাই-গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকালপ্রয়াণ দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
ওসমান হাদির মৃত্যুতে ভূমি উপদেষ্টা এবং প্রাণিসম্পদ উপদেষ্টার শোকজুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
হাদির মৃত্যুতে নির্বাচন কমিশনের শোকইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর গভীর শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তা এ শোক প্রকাশ করে ইসি।
বিমানে উঠেছে হাদির কফিন: ইনকিলাব মঞ্চবাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে উঠেছে শহীদ শরিফ ওসমান হাদির কফিন। সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ৩টা ৫০ মিনিটে বিমানটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।