আইসিইউ থেকে ফিরেই ফের সংকটাপন্ন হাম আক্রান্ত শিশু, এবার সিরিয়াল ৩৬হাম আক্রান্ত শিশু জান্নাতুল মাওয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ শয্যা পেয়েছিল চারদিন অপেক্ষার পর। কিছুটা সুস্থ হলে এক দিন পরই তাকে দেওয়া হয় সাধারণ ওয়ার্ডে। এখন তার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। আবার তাকে আইসিইউতে নিতে বলেছেন চিকিৎসক। এবার আইসিইউর জন্য অপেক্ষাধীনদের মধ্যে তার সিরিয়াল পড়েছে ৩৬ নম্বর।
অন্তর্বর্তী সরকার টিকা না কেনায় হামের প্রাদুর্ভাব: রফিকুল ইসলামঅন্তর্বর্তী সরকার টিকা না কেনায় এখন শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বরিশালে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭বরিশালে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছে ৭৭ জন। এই বিভাগের ছয় জেলার মধ্যে ভোলায় টিকার সংকট থাকলেও বাকি পাঁচ জেলায় টিকার সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল।
পাবনায় হামের প্রাদুর্ভাব নিয়ে চিকিৎসাধীন ৩২, বেশির ভাগই শিশুপাবনায় উদ্বেগজনক হারে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ১২৫ জন হামে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চলতি মার্চেই সংক্রমণের হার সর্বোচ্চ। গত রাতেই সেখানে নতুন করে ৫ শিশু ভর্তি হয়েছে।
চট্টগ্রাম মেডিকেলে হামে আক্রান্ত ১০ শিশু, উপসর্গ নিয়ে ভর্তি আরও কয়েকজনচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে পড়েছে হাম, ‘বুঝে ওঠার আগেই’ ৪ শিশুর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ব্যাপকভাবে ছড়িয়েছে ছোঁয়াচে রোগ হাম। আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন শুধু জেলা হাসপাতালের জরুরি বিভাগেই এই রোগের উপসর্গ নিয়ে শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নেটওয়ার্ক প্রযুক্তির সঙ্গে বৈশ্বিক সংক্রমণ বা মহামারির কি আসলেই কোনো সম্পর্ক আছেকিছু মানুষ দাবি করছেন যখনই কোনো নতুন প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি আসে, তার কাছাকাছি সময়েই মানবসভ্যতা কোনো না কোনো সংক্রামক রোগ বা মহামারির মুখোমুখি হয়। সত্যিই কি প্রযুক্তি আর মহামারি বা বৈশ্বিক সংক্রমণ কোনো অদ্ভুত চক্রের অংশ? বিজ্ঞান কী বলছে?