ময়মনসিংহ হাসপাতালে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও ৩৪ শিশু। রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু।
নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুদিন পর নিশাত (০৬) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লাশ নিয়ে বাড়ির পথে মাকে ফোন, ‘আইসিইউ ফাঁকা’ফোন পেয়ে আমার বোন কোনো কথা বলতে পারেননি। হাউমাউ করে কান্না শুরু করেন। তখন আমি ফোনটি নিয়ে তাদের জানাই– পিআইসিইউতে শয্যা না পেয়ে নেহা দুপুরে মারা গেছে।
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়।
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যুদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে।
রামেক হাসপাতালে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যুরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে সোমবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও মারা যাওয়া শিশুদের পরিচয় প্রকাশ করেনি।
চট্টগ্রামে মাটি কেটে বিক্রি, গর্তে পড়ে দুই শিশুর মৃত্যুচট্টগ্রামের ফটিকছড়িতে একটি ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির ফলে তৈরি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করিম বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশ থেকে একটি মাটি কাটার এক্সকাভেটর জব্দ করেছে পুলিশ।
চকরিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুকক্সবাজারের চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারে পানিতে ডুবে এক পরিবারের ৩ শিশুর মৃত্যুমৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ফুটিকুলি গ্রামে এ ঘটনা ঘটে।
হামের আকস্মিক প্রকোপ কেন আর কী করা যায়হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। একজন আক্রান্ত হলে তার থেকে খুব সহজেই ১২-১৮ জনের মাঝে এটি ছড়িয়ে পড়তে পারে। হাম মূলত শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমকে আক্রমণ করে শরীরে ছড়িয়ে পড়ে। ভাইরাসের আক্রমণে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, তখন সেকেন্ডারি সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।
হামের প্রাদুর্ভাব কি প্রশাসনিক ব্যর্থতাবাংলাদেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। টিকাদানের হার কমে যাওয়া, টিকার সংকট এবং প্রশাসনিক দুর্বলতার কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। কেন হঠাৎ এই সংকট তৈরি হলো, বাস্তব তথ্য কী বলছে এবং এখন কী করণীয়— জানব স্ট্রিম এক্সপ্লেইনারে।
শিশুর কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ!বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। এ বছর অন্তত ৩৮ জন শিশু হাম ও এর জটিলতায় মারা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু মার্চ মাসেই ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডিএইচ) ২৩ জন শিশুর মৃত্যু হয়েছে