হাম ও লক্ষণ নিয়ে আরও ৬ জনের মৃত্যুদেশে হাম আক্রান্ত হয়ে ও রোগটির লক্ষণ নিয়ে আরও ছয়জন মারা গেছে। এদের মধ্যে হাম আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে বাকিদের মৃত্যু হয়েছে।
ত্রিশালে মোবাইল চুরির অভিযোগে শিশু নির্যাতন, ক্ষোভময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২৭ মার্চ ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা এলাকায় এ ঘটনা ঘটে।
অটিজম সচেতনতা দিবসঅটিজম নিয়ে যত মিথঅটিজমে আক্রান্ত শিশুদের খুব প্রচলিত কিছু লক্ষণ দেখা যায়। যেমন তারা খুব একটা কথা বলে না, কারও চোখে চোখ রাখে না, আর একই কাজ বারবার করে। অটিজমে ভুগছে এমন শিশু দেখলেই আশেপাশের কিছু মানুষ না বুঝেই বলে ফেলেন, ‘ও তো বোবা’ বা ‘মা-বাবা ঠিকমতো লালন-পালন করেননি,’ কিংবা ‘এটা কোনো মানসিক রোগ।’
বিশ্ব অটিজম সচেতনতা দিবসঅটিজম: কীভাবে যত্ন নেবেন আপনার সন্তানেরবর্তমান বিশ্বে শিশুদের মধ্যে বেড়ে যাওয়া অস্বাভাবিকতার মধ্যে অন্যতম অটিজম। প্রতি বছর ২ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিনটি আমাদের মনে করিয়ে দেয়—অটিজম কোনো ‘অসুখ’ নয়, বরং এক ধরনের স্নায়ুবিক বিকাশগত বৈচিত্র্য।
বিশ্ব অটিজম সচেতনতা দিবসঅটিজম নিয়ে কী বলছে নতুন গবেষণাঅটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) হলো একটি নিউরোডেভেলপমেন্টাল অবস্থা। এটি মূলত যোগাযোগ, সামাজিক আচরণ এবং পুনরাবৃত্তিমূলক কাজের মাধ্যমে প্রকাশ পায়। ‘স্পেকট্রাম’ বলা হয় কারণ এর লক্ষণ ও তীব্রতা ব্যক্তি ভেদে ভিন্ন হয়।
শিশুর কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ!বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। এ বছর অন্তত ৩৮ জন শিশু হাম ও এর জটিলতায় মারা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু মার্চ মাসেই ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডিএইচ) ২৩ জন শিশুর মৃত্যু হয়েছে
এক্সপ্লেইনারবাংলাদেশে হামের প্রাদুর্ভাব ও বৈশ্বিক স্বাস্থ্য সংকট: ট্রাম্প কি দায় এড়াতে পারেন?বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। এ বছর অন্তত ৩৮ জন শিশু হাম ও এর জটিলতায় মারা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু মার্চ মাসেই ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডিএইচ) ২১ জন শিশুর মৃত্যু হয়েছে ।
শিশুর ঘুম নিয়ে প্রচলিত ৫টি ভুল ধারণা, কী বলছেন গবেষকেরাআমাদের সমাজে শিশুর ঘুম নিয়ে প্রচলিত অনেক কথা আছে। যেমন, শিশু রাতে ১২ ঘণ্টা ঘুমাবে। কেউ বলেন, দিনে বেশি ঘুমালে রাতে ঘুম হবে না। আবার কেউ বলেন, দিনে বেশি ঘুমালে রাতেও ঘুমের অভ্যাস গড়ে উঠবে। এমন অনেক কথায় কান দিয়ে বাবা-মায়েরা সন্তানের ঘুম নিয়ে চিন্তায় পড়ে যান।
নিখোঁজের দুদিন পর মধুমতি নদীতে শিশুর মরদেহনড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুরে ড্রাম সেতু: দীর্ঘদিন হয়নি সংস্কার, ছিল ঝুঁকিপূর্ণজামালপুর জেলার দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর যে ভাসমান সেতুতে দুর্ঘটনায় ৫ শিশু মারা গেছে, দীর্ঘদিন সেটির কোনো সংস্কার করা হয়নি।
জামালপুরে ড্রাম সেতু উল্টে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ২জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুতে ঈদে ঘুরতে আসা মানুষের প্রচণ্ড চাপে সেতু উল্টে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটেছে।
বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীবগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশু কন্যা। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট নিউরো সায়েন্সেস হাসপাতালে।
শিশু-তথ্য সংগ্রহের ব্যবসাবাংলাদেশের তথ্য সুরক্ষা আইন কেন মেটার গলার কাঁটা?বাংলাদেশে ডিজিটাল শাসনের পথচলা এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আর এর অন্যতম ভিত্তি ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ (পিডিপিও) ২০২৫ এবং পরবর্তী ২০২৬ সালের সংশোধনী অধ্যাদেশ জারি।
রাজধানীতে নির্মাণাধীন বাড়ির প্রাচীর চাপায় ২ শিশু নিহতরাজধানীর উত্তর বাড্ডায় নির্মাণাধীন একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে প্রাণ গেছে দুই শিশুর। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। দুপুর পৌনে ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেশে প্রকাশ্যেই চলছে পেডোফাইল ফেসবুক গ্রুপ, ছড়াচ্ছে শিশুদের ছবিপেজগুলোর ভেতরে ৯ থেকে ১৪ বছর বয়সী কন্যাশিশুদের ছবি পোস্ট করে জানতে চাওয়া হয় তাদের নিয়ে অন্যদের ভাবনা কী। এমনই এক পোস্টে দেখা যায়, স্কুল ড্রেস পরা আনুমানিক ১০ বছর বয়সী এক শিশুর ছবি দিয়ে জানতে চাওয়া হয়েছে, কক্সবাজারের কোনো হোটেলে নিয়ে যাওয়ার বয়স মেয়েটির হয়েছে কি না।
ব্রেইন রট প্রজন্ম: ডুমস্ক্রলিংয়ে বদলে যাচ্ছে শিশুদের আচরণশিশুরা কেন সারাদিন “স্কিবিডি টয়লেট” বা অদ্ভুত শব্দ রিপিট করছে? স্ক্রিন টাইম, ডুমস্ক্রলিং এবং দ্রুত রিওয়ার্ড সাইকেল কি তাদের মানসিক বিকাশে প্রভাব ফেলছে? শিক্ষক ও শিশু বিশেষজ্ঞের বিশ্লেষণে দেখুন পুরো বিষয়টি স্ট্রিম এক্সপ্লেইনারে।
নওগাঁয় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তারনওগাঁর ধামুইরহাটে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনা ঘটে।