স্ট্রিম প্রতিবেদক

রাজধানী মিরপুরের পল্লবীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের একটি উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির এক বিবৃতিতে বলা হয়, বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পল্লবী থানাধীন সেকশন-৯, ব্লক-ঘ এর পশ্চিমে বাউনিয়া মৌজায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। বস্তিবাসীদের জন্য নির্মিত ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতাধীন সরকারি অধিগ্রহণকৃত জায়গা ও রাস্তার ধারের অবৈধ স্থাপনা সরাতে এ অভিযান পরিচালনা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পল্লবী থানা পুলিশের সহায়তায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ক্ষতিগ্রস্ত বস্তি এলাকা পরিদর্শনে আসেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে চলে যান।
অভিযোগ রয়েছে, সংসদ সদস্য চলে যাওয়ার পর পূর্বপ্রস্তুতি নিয়ে থাকা উগ্র বস্তিবাসীরা আকস্মিক উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত ম্যাজিস্ট্রেট, গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চারদিক থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে।
হঠাৎ হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উচ্ছেদকারী ম্যাজিস্ট্রেট ও গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশের রিকুইজিশন করা ৪টি বাসের সামনের এবং পাশের গ্লাস ভাঙচুর করে হামলাকারীরা।
পুলিশ জানায়, আকস্মিক এই হামলায় শুরুতে পুলিশ সদস্যরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। কৌশলগত কারণে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ সদস্যরা নিজেদের পরিবহনের দিকে পিছিয়ে যান। এ সময় দুষ্কৃতকারীদের ছোঁড়া ইটের আঘাতে ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হামলাকারী সন্দেহে ৫ জনকে আটক করে।
বিশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার পর দুপুরেই ম্যাজিস্ট্রেট ও গৃহায়ন কর্তৃপক্ষ পুলিশের কঠোর নিরাপত্তায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে, যা বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে।
ডিএমপির মিডিয়া শাখা জানায়, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১৯ মিনিট আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে