স্ট্রিম প্রতিবেদক

কড়া রোদ আর ভ্যাপসা গরমের মধ্যে শরীর পুড়িয়ে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে আছেন জনা ত্রিশেক মানুষ। লাইনের মাথায় একটি পিকআপ ভ্যান থেকে বিতরণ করা হচ্ছে খাবারের প্যাকেট। একটু দূরেই সামান্য ছায়া খুঁজে জড়োসড়ো হয়ে বসে আছেন কয়েকজন নারী ও শিশু।
রাস্তা ধরে সামনে এগোতেই চোখে পড়ে খাবার বিতরণের এমন আরও দুটি লাইন। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে আছেন পাঁচ শতাধিক মানুষ, যাদের অর্ধেকই নারী-শিশু। খাবার নিয়ে কোনো গাড়ি এলেই সেদিকে দৌড়ে যাচ্ছেন তারা।

বুধবার পল্লবীর কালশী বস্তি এলাকায় এমনই চিত্র দেখা গেছে। ঈদের তিন দিন আগে (২৫ মে) ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখানকার প্রায় ২৫০টি বসতঘর ও ৫০টির বেশি দোকান। বাস্তুচ্যুত হয়ে রাস্তায় ঠাঁই হয়েছে প্রায় হাজারখানেক মানুষের। খোলা আকাশের নিচে, কালশী ফ্লাইওভারের নিচে রাত কাটছে তাদের। পরনের এক কাপড়েই কাটছে দিন, জোটেনি গোসলের সুযোগ। মাঝে মাঝে পিকআপ ভ্যানে আসা ত্রাণই তাদের একমাত্র ভরসা। ঈদের সকালে কী খাবেন, তা-ও জানা নেই এই মানুষগুলোর।
ধ্বংসস্তূপের পাশেই একটি ভাঙা ইটের দেয়ালে বসে শূন্য দৃষ্টিতে ত্রাণের লাইনের দিকে তাকিয়ে ছিলেন নূর আলী মিয়া। ১৫ বছর ধরে কালশী বস্তিতে তার বসবাস। ভাঙারির দোকান চালিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন সংসার। স্ত্রী ও তিন সন্তান নিয়ে এখন তিনি পুরোপুরি নিরাশ্রয়।

তিনি বলেন, ‘মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন সব জায়গায় ছড়িয়ে পড়ে। ঘর থেকে একটা সুতোও বের করতে পারিনি। এক কাপড়ে তিনদিন ধরে রাস্তায় আছি। সন্তানদের জন্য ঈদের যে জামা কিনেছিলাম, সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।’
তার স্ত্রী আমেনা খাতুনের কণ্ঠেও একই হাহাকার। তিনি বলেন, ‘এতদিনের সাজানো সংসার নিমেষেই শেষ হয়ে গেল। বাচ্চাদের নিয়ে কী খেয়ে বাঁচব, কোথায় যাব, কিছুই জানি না।’
কিশোরগঞ্জের বাসিন্দা নাদিরা খাতুন প্রায় ২০ বছর ধরে এই বস্তিতে থাকেন। এখানেই তার মা ও নানি হওয়া। পরিবারের আট সদস্য নিয়ে দুটি ছোট ঘরে থাকতেন। রাস্তায় কাজ করে সংসার চালাতেন, থাকতেন মাসে তিন হাজার টাকা ঘরভাড়া দিয়ে।
তিনি বলেন, ঈদে বাচ্চাদের নিয়ে গ্রামে যাব বলে সব গোছাচ্ছিলাম। এর মধ্যেই আগুনে পুড়ে সব শেষ। এখন ঈদ করব কীভাবে? বাড়ি যাওয়ার ভাড়াও তো নেই।
বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। জানা গেছে তিনি ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি ১০ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করেছেন। তবে অনেকে অভিযোগ করেন তাদের ঘর পুড়ে গেলেও সাহায্যের টাকা পাননি।

ঝুমা নামের এক নারী জানান, তিনি সহযোগিতার টাকা পেয়েছেন। তবে তার পাশের আরও কয়েকজন নারী জানান তারা কোনো টাকা পাননি। কেউ কেউ অভিযোগ করেন, অর্থ সাহায্যের জন্য লিস্ট করা হলেও পরে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে এবং যাদের ঘর পোড়েনি—আশপাশের এমন অনেককে তালিকায় ঢোকানো হয়েছে।
এ দিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ত্রাণ দেওয়া হয়। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনাস্থলে এসে প্রায় ৫০ জনকে এক হাজার টাকা করে দেন। তাদের প্রত্যেকের হাতে একটি করে সবুজ কার্ড ছিল। তবে, এই ৫০ জনকে কীভাবে বাছাই করা হলো, সে বিষয়ে স্বেচ্ছাসেবকরা স্পষ্ট করে কিছু বলেননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বস্তিবাসী।
আগুনে ঘর হারানো মো. আলমগীর বলেন, তারা ২৫০-৩০০ জনের নামের লিস্ট করলেও কার্ড দিয়েছে মাত্র ৫০ জনকে। বাকিদের কোনো খোঁজ নেই।

আগুনে যাদের ঘর পোড়েনি, তারাও রক্ষা পাননি দুর্যোগের এই সুযোগসন্ধানীদের হাত থেকে। রবিউল মিঞা নামের এক ব্যক্তি জানান, আগুন লাগার সময় যখন হাজার হাজার মানুষের হুড়োহুড়ি চলছিল, তখন একদল দুর্বৃত্ত তার এবং আশপাশের কয়েকটি ঘরে লুটপাট চালায়। ঘর আগুনে না পুড়লেও লুটপাটের কারণে প্রায় ৭-৮ লাখ টাকার মালামাল হারিয়ে এখন তিনি নিঃস্ব।
রেহানা নামের আরেক নারী বলেন, ‘আগুন লাগার ঠিক দুদিন আগেই সরকারের লোকজন আমাদের উচ্ছেদ করতে এসেছিল। তখন বেশ উত্তেজনা সৃষ্টি হয়। আর এর ঠিক দুদিন পরই এই রহস্যজনক আগুন। আমাদের মনে হচ্ছে এর পেছনে কোনো কারণ আছে।’

.png)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন ব্যবস্থা সচল রাখতে ও কারিগরি বিপর্যয় এড়াতে সেবা প্রদানকারী ভেন্ডর প্রতিষ্ঠানের চুক্তি আরও ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং উচ্চ বেতনের সুযোগ তৈরিতে দেশের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।
৪ ঘণ্টা আগে
এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৩ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হাই-লেভেল সেগমেন্টের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তিনি।
৪ ঘণ্টা আগে