ফারুক হোসাইন

ফারুক হোসাইন

স্টাফ রিপোর্টার

সকল লেখা

বেড়েছে লোডশেডিং, কাটেনি গ্যাসসংকট

বেড়েছে লোডশেডিং, কাটেনি গ্যাসসংকট

গ্যাসসংকট, কয়লা ঘাটতি, আদানির বিদ্যুৎ সরবরাহ কমায় লোডশেডিং আরও বেড়েছে। রোববার রাত ১টায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়। অন্যদিকে মহেশখালীর এলএনজি টার্মিনাল কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে যে তীব্র গ্যাসসংকট দেখা দেয়, তা এখনো কাটেনি।

১০ আগস্ট ২০২৬
উৎপাদনের অপেক্ষায় রূপপুর, স্পেন্ট ফুয়েল রাশিয়ায় পাঠানো এখনো চূড়ান্ত নয়

উৎপাদনের অপেক্ষায় রূপপুর, স্পেন্ট ফুয়েল রাশিয়ায় পাঠানো এখনো চূড়ান্ত নয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগামী আগস্টের শেষ দিকে উৎপাদন শুরু হতে পারে। তবে চুল্লিতে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি বা ‘স্পেন্ট ফুয়েল’ রাশিয়ায় ফেরত পাঠানোর দীর্ঘমেয়াদি চূড়ান্ত আইনি চুক্তি এখনো সম্পন্ন হয়নি।

৩১ জুলাই ২০২৬
গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ধুঁকছে, বেড়েছে লোডশেডিং

গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ধুঁকছে, বেড়েছে লোডশেডিং

চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।

২৭ জুলাই ২০২৬
রেকর্ড এলএনজি এনেও কাটছে না সংকট, ব্যাহত উৎপাদন

রেকর্ড এলএনজি এনেও কাটছে না সংকট, ব্যাহত উৎপাদন

দেশীয় উৎসের প্রাকৃতিক গ্যাসের মজুত দ্রুত ফুরাচ্ছে। বিপরীতে নতুন কোনো গ্যাসক্ষেত্রের সন্ধান নেই। সরবরাহ সচল রাখতে সরকার রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে। এরপরও সংকট কাটছে না। গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানা, সার ও বিদ্যুৎ উৎপাদন।

১৫ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বাড়লেও তথৈবচ গবেষণাখাত

বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বাড়লেও তথৈবচ গবেষণাখাত

জাতীয় বাজেটে এবার শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে। প্রভাব পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তহবিলেও। তবে বরাবরের মতোই উপেক্ষিত গবেষণাখাত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যেখানে প্রায় ১৩ শতাংশ বরাদ্দ বেড়েছে, সেখানে গবেষণাখাতে কমেছে প্রায় দশমিক ২০ শতাংশ।

০৭ জুলাই ২০২৬
ভারতের টুরিস্ট ভিসা ফিরল, বদলাবে কি দুই বছরের ভ্রমণচিত্র

ভারতের টুরিস্ট ভিসা ফিরল, বদলাবে কি দুই বছরের ভ্রমণচিত্র

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও টুরিস্ট ভিসা চালু করেছে ভারত। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এই দুই বছরে বাংলাদেশিদের ভ্রমণের মানচিত্রে বড় পরিবর্তন এসেছে।

০৩ জুলাই ২০২৬
‘বাংলার জয়যাত্রা’ ফিরছে না এখনই, কী করবেন নাবিকেরা

‘বাংলার জয়যাত্রা’ ফিরছে না এখনই, কী করবেন নাবিকেরা

দক্ষিণ আফ্রিকার ডারবানের পথে রওনা হয়েছে ‘এমভি বাংলার জয়যাত্রা’। গত ২৩ জুন ভোরে হরমুজ প্রণালি পার হয়ে লাল-সবুজের পতাকাবাহী জাহাজটি এখন ইয়েমেন উপকূলের আরব সাগরে রয়েছে। যদিও সহসা দেশে ফেরা হচ্ছে না বাংলার জয়যাত্রার।

৩০ জুন ২০২৬
বিশ্ববাজারে জ্বালানির দরপতন, দেশে কমবে কবে

বিশ্ববাজারে জ্বালানির দরপতন, দেশে কমবে কবে

যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারক সইয়ের পর প্রাণ ফিরছে হরমুজ প্রণালিতে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম ৮০ ডলারে নেমেছে। বাংলাদেশেও জ্বালানির নিম্নমুখী বাজার প্রত্যাশা করছেন খাত সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞরা দেশে এই দাম কতটুকু কমবে এবং সাধারণ মানুষ সুফল পাবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

২০ জুন ২০২৬
শুরুর আগেই প্রিপেইড গ্যাস মিটারের তিন প্রকল্প বাতিল, গচ্চা ১৪ কোটি

শুরুর আগেই প্রিপেইড গ্যাস মিটারের তিন প্রকল্প বাতিল, গচ্চা ১৪ কোটি

গ্যাসের অপচয় রোধ করতে আবাসিক গ্রাহকদের স্মার্ট প্রিপেইড মিটারের আওতায় আনার উদ্যোগে তিন প্রকল্প হাতে নেয় সরকার। ২০২৩ সালের সে উদ্যোগের আড়াই বছর পার হয়েছে। স্থাপন হয়নি কোনো মিটার। ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পগুলো বাতিল করেছে বর্তমান সরকার। যদিও প্রকল্প বাতিল করাকে যৌক্তিক মনে করছেন না বি

১৯ জুন ২০২৬
শিগগির বের হতে পারব নিশ্চিত নই

শিগগির বের হতে পারব নিশ্চিত নই

‘আমরা যে শিগগিরই বের হতে পারব, এটা নিশ্চিত করে বলা যায় না। পরিস্থিতি পুরোপুরি আনপ্রেডিক্টেবল। এর আগেও শুনেছি শান্তিচুক্তি হচ্ছে, তবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আশ্বস্ত হতে পারছি না। ইরান এখনো ট্রাম্পকে বিশ্বাস করছে না। তাই আমরাও পুরোপুরি কনফিডেন্ট হতে পারছি না।’

১৯ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে আ.লীগের ৩ কোটির লবিস্ট, টিকল মাত্র ৩৭ দিন

যুক্তরাষ্ট্রে আ.লীগের ৩ কোটির লবিস্ট, টিকল মাত্র ৩৭ দিন

ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের পক্ষে নিউইয়র্কভিত্তিক ‘গ্লোবাল এআই করপোরেশন’ চুক্তি করে ‘ব্রাউনস্টেইন হায়াত ফারবার শ্রেক’– এর সঙ্গে। তবে মাত্র ৩৭ দিনের মাথায় চুক্তিটি বাতিল হয়ে যায়।

০৯ জুন ২০২৬
সড়কে বিদেশি ও নরম কাঠের গাছ, ঢাকার পথে ঝুঁকি যে কারণে

সড়কে বিদেশি ও নরম কাঠের গাছ, ঢাকার পথে ঝুঁকি যে কারণে

বৃষ্টি বা কালবৈশাখীর সামান্য ঝাপটাতেই রাজধানীর সড়কে গাছ উপড়ে পড়ার খবর পাওয়া যায়। এতে দুর্ঘটনায় মৃত্যুর নজির যেমন আছে, তেমনি যানজটের ঘটনাও ঘটে।

০২ জুন ২০২৬
নবায়নযোগ্য বিদ্যুৎ: লক্ষ্যের সঙ্গে মেলে না মাঠের বাস্তবতা

নবায়নযোগ্য বিদ্যুৎ: লক্ষ্যের সঙ্গে মেলে না মাঠের বাস্তবতা

দেশে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। সরকারের বিদ্যুৎ বিভাগ এই লক্ষ্যমাত্রা জানিয়ে পাঁচ বছরের মধ্যে নতুন করে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। তবে সরকারের এই লক্ষ্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার ফারাক স্পষ্ট।

২৯ মে ২০২৬
প্রাধান্য রাজনীতি, ২০ নতুন ভিসির ১৯ জনই বিএনপির

প্রাধান্য রাজনীতি, ২০ নতুন ভিসির ১৯ জনই বিএনপির

সরকারে এসে এখন পর্যন্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে বিএনপি। এর মধ্যে ১৯ জনই দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে আবার আটটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে সার্চ কমিটির সুপারিশ ছাড়াই।

২৮ মে ২০২৬
পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা চমক

পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা চমক

একই ট্রাকে গরু ও ছাগল একসঙ্গে বহন করা যাবে না। প্রতিটি পশুর ডানে-বাঁয়ে অন্তত ১৫ সেন্টিমিটার এবং সামনে-পেছনে ৩০ সেন্টিমিটার ফাঁকা রাখা বাধ্যতামূলক। এমনকি টানা তিন ঘণ্টা বা ১০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর কোনো পরিচ্ছন্ন ও ছায়াযুক্ত স্থানে পশুকে আধা ঘণ্টার মতো বিশ্রাম নিতে দিতে হবে।

২৫ মে ২০২৬
বায়ুবিদ্যুতের ৩ কেন্দ্র অচল, নতুন প্রকল্পের তোড়জোড়

বায়ুবিদ্যুতের ৩ কেন্দ্র অচল, নতুন প্রকল্পের তোড়জোড়

বায়ুবিদ্যুৎ উৎপাদনে পাঁচ কেন্দ্রের তিনটিই অচল। ব্যবহারযোগ্য দুটির মধ্যে একটিতে মিলছে বিদ্যুৎ। এমন অবস্থায় বিএনপি সরকার নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় বায়ুবিদ্যুতের সম্ভাবনা যাচাই করতে পাঁচটি সমীক্ষার পরিকল্পনা করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ।

১০ মে ২০২৬
Ad 300x250