টানা দুই মাস কমে আগস্টে মূল্যস্ফীতি সোয়া ৮%
স্ট্রিম প্রতিবেদক

আগস্টে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৬ শতাংশ হয়েছে। এ নিয়ে টানা দুই মাস মূল্যস্ফীতি কমল। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে।
জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। আগের টানা তিনমাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছিল।
বিবিএসের হিসাব অনুযায়ী, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক শূন্য ২ শতাংশ। জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। এছাড়া আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ, জুলাইয়ে যা ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে সীমিত আয়ের ও মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর চাপ তৈরি হচ্ছে।
এদিকে আগস্টে মূল্যস্ফীতির পাশাপাশি জাতীয় গড় মজুরি বৃদ্ধির হারও কমেছে। আগস্টে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮ দশমিক শূন্য ৫ শতাংশ। এর অর্থ হলো, পণ্যের মূল্য যে হারে বেড়েছে, মজুরি বেড়েছে তার চেয়ে কম হারে। ফলে বাজার থেকে পণ্য কিনতে ক্রেতাদের ভোগান্তি বাড়ছে।
.png)






