স্ট্রিম সংবাদদাতা

দীর্ঘ ৩ বছর ৬ মাস ১৩ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ভারত থেকে তিনটি ট্রাকে ১১৬ টন গম দেশে ঢুকেছে। ভারতের ইজান ট্রেডার্সের কাছ থেকে গমগুলো আমদানি করেছে বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান মিফা ইন্টারন্যাশনাল।
বন্দর সূত্রে জানা গেছে, এর আগে অভ্যন্তরীণ বাজারে গমের দাম বেড়ে যাওয়ায় গত ২০২২ সালের ১৩ মে রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। গত ১৩ ফেব্রুয়ারি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে নতুন নির্দেশনার প্রায় ১ মাস হয়ে গেলেও গম আমদানি তেমন একটা শুরু হয়নি।
এর কারণ ব্যাখ্যা করে হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ‘এতদিন ভারতে পুরনো গম ছিল, যার দাম তুলনামূলক বেশি। একইসময় অন্য দেশ থেকে আমদানি করা গমের দাম কিছুটা কম ছিল। এরফলে পড়তা না থাকায় এতদিন ভারত থেকে গম আমদানি হয়নি।’
শনিবার পরীক্ষামূলক তিন ট্রাক গম আমদানি হয়েছে জানিয়ে এই আমদানিকারক বলেন, ‘ভারতের এফসিআই জাতের গমটির মান ভালো, এটি দিয়ে ভালো ময়দা তৈরি হয়। চাহিদা থাকায় সেটি হয়তো অল্প কিছু আমদানি হচ্ছে। তবে দেশটির অন্যান্য স্থানীয়জাতের গম পড়তা না থাকায় তেমন একটা আমদানি নাও হতে পারে।’
দেশে কানাডা, ইউক্রেনসহ দেশীয় গম ৩৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত ভারত থেকে আসা গমে তেমন একটা লাভ হচ্ছে না। সেকারণে আমদানিকারকরা তেমন একটা আগ্রহ দেখাচ্ছেন না। তবে ভারতে নতুন গম উঠতে শুরু করেছে। এখন দাম কিছুটা কমলে হয়তো আমদানি বাড়বে।’
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সবশেষ গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে গম আমদানি হয়েছিল। এরপর থেকে এই বন্দর দিয়ে গম আমদানি সম্পূর্ণরূপে বন্ধ ছিল।
তিনি বলেন, ‘নতুন করে আমদানিকারকদের পক্ষ থেকে গম আমদানির আবেদন করা হলে তা পরীক্ষা করে সনদ দেওয়া হবে। এরপর তারা আমদানিকৃত গম বন্দর থেকে খালাস করে নিতে পারবেন।’
দ্রুত যেন সেই প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

.png)

পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে
গ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
১৮ ঘণ্টা আগে