স্ট্রিম প্রতিবেদক

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে বুধবার (৩ জুন) তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন গ্রাহকরা। সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ‘সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে জড়ো হন আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবে গিয়ে সমাবেশ করে।
এ সময় খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন গ্রাহকরা। একইসঙ্গে আগামীকাল বৃহস্পতিবার গ্রাহকদের সঙ্গে একাত্মতা পোষণ করে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ২ ঘণ্টা কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, খুরশীদ আলম ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা তাঁকে পালিয়ে যেতে দেখেছি। সে যদি এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হন, তাহলে এই ব্যাংকের টাকা লুট হবে। অর্থ পাচার হবে। আমাদের কষ্টের টাকা নিয়ে আমরা কাউকে ছিনিমিনি খেলতে দেবে না। খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
রাজধানীর উত্তরা থেকে বিক্ষোভে যোগ দেওয়া মোহাম্মদ মিজান স্ট্রিমকে বলেন, সাইপ্রাসের ঘটনা দেখেন, এস আলমের কত কোটি টাকা জব্দ করা হয়েছে? এসব টাকা তিনি কোথায় পেয়েছেন? এগুলো তো আমাদের টাকা। সে লুট করে নিয়ে গেছে। এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে আরেকজন দুর্নীতিগ্রস্ত, ফ্যাসিস্টের দোসরকে। সেও যে এমন কাজ করবে না, তার গ্যারান্টি কী?
আরেক গ্রাহক ইকবাল হাসান বলেন, খুরশীদ আলম ব্যাংকে আসছেন না। তাই আজ আমরা অর্ধেক দিন আন্দোলন করছি। যদি তিনি ব্যাংকে ঢোকার দুঃসাহস করেন, তাহলে আমরা ইসলামী ব্যাংকের গেটে গিয়ে হাজির হব। তাঁকে পদত্যাগ করতে বাধ্য করব।

বিক্ষোভ মিছিলের আগে বক্তব্যে গ্রাহক ফোরামের সভাপতি নুর নবী মানিক বলেন, ‘খুরশীদ আলম ইসলামী ব্যাংকে আসলেই গ্রাহক ফোরামের সদস্যরা এই ব্যাংকের সামনে উপস্থিত হবে। তাঁকে কোনোভাবেই চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না। সেইসঙ্গে ঋণখেলাপি ও অভিযুক্ত কোনো পরিচালক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবে না।’
তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকে থাকা এস আলমের শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করে তাঁকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাঁর বিচার এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে।’
এর আগে গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবি জানায় সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। তাদের অন্য দাবি হলো– ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল, লুটপাটে জড়িতদের ইসলামী ব্যাংকের বোর্ড থেকে অপসারণ, ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল, এস আলমের দখল করা মালিকানা এবং দেশে থাকা সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয়, শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে, সেই ব্যবস্থা এবং ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এখন থেকে আইটি ছাড়াও সব ধরনের ফ্রিল্যান্সিং থেকে অর্জিত আয় করমুক্ত থাকবে।
১০ মিনিট আগে
ন্যূনতম আয়কর ৫ হাজার টাকার পাশাপাশি প্রথম করদাতাদের ক্ষেত্রে এটি ন্যূনতম ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। অর্থ্যাৎ, ২০২৬-২৭ অর্থবছরে করের পরিমাণ কম হলেও পুরোনো করদাতাদের ৫ হাজার এবং নতুনদের ১ হাজার টাকা দিতে হবে।
৩৩ মিনিট আগে
আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পার্বত্য তিন জেলায় কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় মানুষের আয় বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কৃষি ও বৃক্ষরোপণ প্রকল্পে সরকার বিনিয়োগ বাড়াচ্ছে।
৩৭ মিনিট আগে
পরিবেশের ক্ষতির জন্য দুই গাড়ির মালিক হলেই সরকারকে প্রতি বছর দিতে হয় সারচার্জ। ন্যূনতম এই করের পরিমাণ ২৫ হাজার টাকা। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এটি আগের মতোই রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে