স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা দ্রুত নিরসন করে স্বাভাবিক কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স (ইউরোচ্যাম বাংলাদেশ)। সংস্থাটির তথ্যমতে, বর্তমানে বন্দরে প্রায় ৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা পড়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইউরোচ্যাম বাংলাদেশ জানায়, বন্দরে কাজ বন্ধ থাকায় দেশের প্রধান সমুদ্রবন্দরে রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে হাজার হাজার কনটেইনার আটকে পড়ায় রপ্তানির নির্ধারিত সময়সূচি পুরোপুরি ভেঙে পড়েছে। চট্টগ্রাম বন্দর দেশের মোট আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশের বেশি পরিচালনা করায় এই সংকট রপ্তানিনির্ভর শিল্পগুলোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইউরোচ্যামের তথ্যমতে, বর্তমানে বন্দরের টার্মিনাল, বেসরকারি ডিপো ও জাহাজে প্রায় ১৩ হাজার কনটেইনার আটকে আছে। এতে আনুমানিক ৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা পড়েছে। এর ফলে পণ্য সরবরাহে বিলম্ব হওয়ার পাশাপাশি অতিরিক্ত পরিবহন ও লজিস্টিক ব্যয় বাড়ছে।
বিবৃতিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বন্দর কার্যক্রম রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে এবং বিদেশি চাহিদার সঙ্গে যুক্ত লাখো মানুষের কর্মসংস্থান সুরক্ষায় জরুরি। বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য ইউরোপীয় ইউনিয়ন একটি বড় বাজার, যেখানে সম্প্রতি ৯ দশমিক ৬ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। দীর্ঘমেয়াদি অচলাবস্থা বৈশ্বিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
এই পরিস্থিতিতে ইউরোচ্যাম বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে বন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে বন্দর আধুনিকায়ন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি। তারা স্থিতিশীল ও দক্ষ বন্দর ব্যবস্থা গড়ে তুলতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

কোরবানির ঈদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন সবাই আরও বেশি করে কনটেন্ট আপলোড করে। কনটেন্টের এই হঠাৎ বিস্ফোরণের পেছনে শুধু উৎসবের উচ্ছ্বাসই নয়, আছে অর্থনীতিও। এখন ফেসবুক, ইউটিউব, টিকটক—প্রায় সব বড় প্ল্যাটফর্মই কনটেন্ট নির্মাতাদের বিভিন্ন শর্তের ভিত্তিতে অর্থ দেয়।
১৭ ঘণ্টা আগে
নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচির কাজ শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সোমবার (২৫ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ দিন আগে
ঈদের আগে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
৬ দিন আগে
কোরবানি ঈদের আগ দিয়ে রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে মসলার দাম। বিশেষ করে জিরা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, মরিচ গুঁড়াসহ মাংস রান্নায় ব্যবহৃত সব ধরনের মসলার দাম গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে।
৭ দিন আগে